ঘুরতে যাওয়ার টোপ দেখিয়ে অপহরণ কাশ্মীরের দুই যুবককে। কলকাতায় নিয়ে এসে মুক্তিপণের দাবিতে আটকে রাখার অভিযোগে হরিয়ানার ৫ বাসিন্দাকে আটক করলো পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাশ্মীরের দুই যুবককে সিডনি ঘোরানোর নাম করে কলকাতা নিয়ে এসেছিলেন হরিয়ানার ওই পাঁচ বাসিন্দা। এরপর অভিযুক্তরা অপহরণ করে প্রগতি ময়দান এলাকার একটি বেসরকারি হোটেলে আটকে রাখেন ওই যুবকদের। তারপর যুবকদের পরিবারের সদস্যদের ভিডিও কল করে ৩০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে অভিযোগ। গত ১৫ ই মার্চ থেকে শনিবার পর্যন্ত বন্দী ছিলেন ওই দুই যুবক। মোবাইলের লোকেশন ট্র্যাক করে, কাশ্মীর ও কলকাতা পুলিশের যৌথ অভিযানে উদ্ধার করা হয়েছে যুবকদের।

কাশ্মীরের দুই যুবককে অপহরণ করায় তাঁদের পরিবার কাশ্মীর পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন। তদন্ত নেমে পুলিশ মোবাইলের লোকেশন ট্র্যাক করে জানতে পারে কলকাতায় রাখা হয়েছে দুই যুবককে। তল্লাশি শুরু করে হোটেল থেকে হাত ও পা বাঁধা অবস্থায় কাশ্মীরের দুই যুবককে উদ্ধার করে পুলিশ।
New Bengal Times। Edited by: Priti Karmakar
Mar 22, 2026






