অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে ইরানে। একাধিক বিক্ষোভকারী প্রাণ হারাচ্ছেন খামেনেইয়ের মোতায়েন করা সেনা-পুলিশের গুলিতে, বাড়ছে মৃত্যুর সংখ্যা। এই পরিস্থিতিতে একাধিকবার হস্তক্ষেপ করেছে আমেরিকা। যা নিয়ে আপত্তি দেখিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলী খামেনেই। তবে এবার ইরানের বিরুদ্ধে বড় ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। খামেনেইয়ের দেশকে দেখিয়েছেন ট্যারিফের ভয়। সোমবার নিজের সমাজ মাধ্যমে ট্রাম্প লিখেছেন , যে সকল দেশগুলি ইরানের সঙ্গে ব্যবসা করছে, এই মুহূর্ত থেকে তাদের ওপর ২৫ শতাংশের বাড়তি শুল্ক চাপালো মার্কিন যুক্তরাষ্ট্র। আমার এই সিদ্ধান্ত যথেষ্ট ভেবে নেওয়া, আর এটাকে চূড়ান্ত করা হলো। সহজ কথায় এমন কোন দেশ যারা একদিক থেকে ইরানের সঙ্গে বাণিজ্য চালাচ্ছে অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রকেও পণ্য রপ্তানি করছে তাদের এবার গুনতে হবে বাড়তি ২৫ শতাংশের শুল্ক।

হোয়াইট হাউস জানিয়েছে, ইতিমধ্যেই ইরানে সেনা পুলিশের হাতে নিহত হয়েছে ৬৪৮ জন বিক্ষোভকারী। “প্রেসিডেন্টের কাছে কূটনীতিটা সর্বদাই অগ্রাধিকার পেয়েছে”, বলেছেন ট্রাম্প প্রশাসনের প্রেস সচিব। তবে এবার কি ইরানের অন্দরে সামরিক অভিযান চালানোর কথা ভাবছে আমেরিকা? ট্রাম্প প্রশাসনের প্রেস সচিব অর্থাৎ ক্যারোলিন লিভিট জানিয়েছেন, “প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বিষয়ে খুবই দক্ষ। তিনি নিজের হাতে সর্বদাই একাধিক বিকল্প পথ রেখে থাকেন। বলা যেতেই পারে, এই বিকল্পগুলির মধ্যে অন্যতম একটি বিকল্প সামরিক অভিযানও।”
New Bengal Times। Edited by: Priti Karmakar
Jan 13, 2026






