আফগানিস্তান কতটা নিরাপদ, তা নিয়ে প্রশ্ন উঠেছে বারংবার। তালিবান ক্ষমতায় আসার পর থেকে এই প্রশ্ন যেন অস্থির করে তুলছে বহির্বিশ্বকে। কখনো মেয়েদের শিক্ষা থেকে চাকরিতে নিষেধাজ্ঞা আবার কখনো হাঁসফাঁস করছে ওই দেশের জনতা, নানা সমীক্ষায় বারবার উঠে এসেছে এই ছবি। এবার নিজের দেশের কোন সত্য প্রকাশ করলেন আফগান খেলোয়াড় রশিদ খান?
রশিদ খান আফগানিস্তানের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটারদের মধ্যে একজন। তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ , ইংল্যান্ডের দ্য হান্ড্রেড এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সহ বিদেশের বিভিন্ন লিগে খেলতে দেখা যায় তাঁকে। বিশ্বজুড়ে খ্যাতি এবং সাফল্য অর্জন করেছেন রশিদ খান। কিন্তু নিজের দেশের নিরাপত্তা নিয়ে এবার কোন সত্য প্রকাশ করলেন তিনি?

কেভিন পিটারসেনের সাথে এক সাক্ষাৎকারের রশিদ খান জানান নিজের দেশে চলাফেরা করতেও নাকি তাকে বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করতে হয়। আফগানিস্তানে নাকি তাঁর পক্ষে স্বাভাবিকভাবে চলাফেরা করা সম্ভব নয়। এত কড়া নিরাপত্তার প্রয়োজন কেন পড়ে? এর উত্তরের রশিদ খান বলেন “এটা আমায় নিরাপত্তার জন্য করতে হয়। কেউ আমাকে গুলি করবে এমন নয়। কিন্তু ভুল জায়গায় , ভুল সময়ে পড়ে গেলে কি হতে পারে বলা যায় না।”
New Bengal Times। Edited by: Priti Karmakar






