পান মশলা, তামাক বা মদের বিজ্ঞাপন করে মোটা অংকের পারিশ্রমিক পেলেও বেশিরভাগ তারকায় কটাক্ষের শিকার হন। এই তালিকায় শাহরুখ খান, অজয় দেবগন বা অক্ষয় কুমারের মতো নাম রয়েছে। তবে অনেক তারকায় এই ধরনের বিজ্ঞাপনের কাজ ফিরিয়ে দেন। তাদের মধ্যে রয়েছেন সুনীল শেট্টি।

সম্প্রতি, একটি সাক্ষাৎকারে সুনীল জানিয়েছেন, যে জিনিসে নিজে বিশ্বাস করেন না , মোটা অর্থের বিনিময়েও সেই জিনিসের প্রচার তিনি করেন না। অভিনেতার কথায় , “আমার কাছে আমার স্বাস্থ্য সর্বাগ্রে। আমার এই শরীরটার জন্যই ফিল্মের দুনিয়ায় সুনীল শেট্টি সুযোগ পেয়েছে। আমার শরীরকে আমি পুজোর যোগ্য না মনে করলে নিজের প্রতি অবিচার করা হবে। ছেলেমেয়েদের জন্য কি রেখে যাব তাহলে? এখানেই তামাকের বিজ্ঞাপনে কাজ করার প্রসঙ্গ আসতেই তিনি বলেন “একটা তামাকের বিজ্ঞাপনের জন্য ৪০ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল। ওদের দিকে তাকিয়ে বলেছিলাম, আপনাদের সত্যিই মনে হয় ওই ফাঁদে আমি পা দেবো? দেবো না। হয়তো আমার টাকাটা প্রয়োজন ছিল কিন্তু না এমন কিছু আমি করবো না যাতে নিজেই বিশ্বাস করি না এতে অহান-আথিয়া এবং রাহুল (কেএল) সকলেই কালিমালিপ্ত হবে। তারপর থেকে কেউ আমাকে এই প্রস্তাব দেওয়ার সাহসই করে না।”
New Bengal Times। Edited by: Priti Karmakar
Jan 25, 2026






