Home Sample বরফের দেশে একটি পেঙ্গুইন একাই হেঁটে যাচ্ছে বরফের পাহাড়ের দিকে! এই ঘটনার...

বরফের দেশে একটি পেঙ্গুইন একাই হেঁটে যাচ্ছে বরফের পাহাড়ের দিকে! এই ঘটনার নেপথ্যের কাহিনী আসলে কি জানেন? 

3
0

এই মুহূর্তে নেট দুনিয়ায় আলোড়ন ফেলে দিয়েছে একটি পেঙ্গুইনের ভিডিও। ফেসবুক থেকে ইনস্টাগ্রাম সর্বত্র নজর কেড়েছে ভিডিওটি। ভিডিওতে দেখা যাচ্ছে একটি পেঙ্গুইন তার দলের বিপরীতে একাই হেঁটে চলেছে বরফের পাহাড়ের কোলে। তবে এমনটা কেনো ঘটেছে, তার কারণ কি জানা হয়েছে ? 

image 47

আন্টার্টিকার এই ভিডিওটি এখন সবার নজর কেড়েছে। সেখানে দেখা যাচ্ছে পেঙ্গুইনের দল থেকে একটি পেঙ্গুইন আলাদা হয়ে বরফের পাহাড়ের দিকে হেঁটে চলেছে। এই ছোট্ট ক্লিপটি বিপুল জনপ্রিয় হয়ে উঠেছে জনমাঝে। অনেকেই এটিকে আলাদা আলাদা ভাবে সম্পাদনা করে পোস্ট করছেন। শেয়ার করেছেন হাজারও মানুষ। কেউ নিজের জীবন দর্শন করছেন ভিডিওটির মধ্য দিয়ে, কেউ অনুপ্রেরণা লাভ করছেন, কেউ আবার একরাশ কষ্ট খুঁজে পেয়েছেন। তবে ওই পেঙ্গুইনটির কাহিনীটি আসলে কি জানেন? কেনো সে ঐভাবে একা একা চলে যেতে চাইছে? 

এই কয়দিনে পেঙ্গুইনের এই ভিডিওটি ভাইরাল হলেও, ভিডিওটি আসলে উনিশ বছরের পুরনো একটি ডকুমেন্টারি। জার্মান পরিচালক ওয়ার্নার হেরজগ তাঁর এনকাউন্টার অ্যাট দ্য এন্ড অব দ্য ওয়ার্ল্ড ডকুমেন্টারিতে অ্যাডিলি পেঙ্গুইনের নিজের দল থেকে আলাদা হয়ে যাওয়ার এই ভিডিও তুলে ধরেন। যেখানে বাকি পেঙ্গুইনরা খাবার ও জলের খোঁজে যাচ্ছিল, সেখানে এই পেঙ্গুইনটি একাই বরফের পাহাড়ের দিকে রওনা দিয়েছিল। পেঙ্গুইনের সারারণত দলবদ্ধ ভাবেই থাকে। তবে ওই পেঙ্গুইনটির বিপরীত আচরণই নজর কেড়েছে সবার। এই দৃশ্যটিকে পরিচালক ওয়ার্নার হেরজগ ডেথ মার্চ বলেছিলেন। বরফের ওই দেশে কোনো খাবার, জল ছাড়া পেঙ্গুইনটি একা বেঁচে থাকতে পারবে না জেনেই তিনি এই কথা বলেছিলেন। পরে পরিচালক ওয়ার্নার জানিয়েছিলেন যে , সত্যিই ওই পেঙ্গুইনটির মৃত্যু হয়। অনেকেরই দাবি , পেঙ্গুইনটির সঙ্গীর মৃত্যু হয়েছিল বলেই ওই পেঙ্গুইনটি ভেঙে পড়েছিল। এই কারনেই সে একা একা চলে যাচ্ছিল। আন্টার্টিকায় ৭০ কিলোমিটার হেঁটে যাওয়ার পর পেঙ্গুইনের মৃত্যু হয়।

AVvXsEgJf1WKMpn7O 5vQxvN8vscaQF3YO8LCG7MJ yIPgGZLuXKe4YowWEAT9sOwWQmMgJjV vUuKfNbRwSEc7PcCAg01hLzYVF44xl4cuWHua9OpopHkoHsjyDZWAWqSaNg7QbqxT52pkjmp3xuC bX7vZP1jXScUiVw8A fHZX5icgbKsXRx089 LEivR 8g=w510 h287

New Bengal Times। Edited by: Priti Karmakar 

Jan 27, 2026

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here