Home বিনোদন মেট্রোর ভেতরে স্টান্ট, কড়া বার্তা বরুণ ধাওয়ানের বিরুদ্ধে! 

মেট্রোর ভেতরে স্টান্ট, কড়া বার্তা বরুণ ধাওয়ানের বিরুদ্ধে! 

3
0

২৩ জানুয়ারি মুক্তি পেয়েছে বরুণ ধাওয়ান অভিনীত বর্ডার ২। অভিনয়ের প্রশংসাও পেয়েছেন বেশ। তবে এরই মাঝে কি ঘটালেন অভিনেতা? 

AVvXsEiKOZ XGS9Q7N 51uKiAEead1G7Y2QHQ7kEYwCVu4usC 7dsv 2HsA7dwxIU2EfkZO1sQBCnrucyWUeabdc6I KHe3KdYBc0 w1Bgi4f6Bz63Ktkvo9iEI0 wydFZA77b48kGi6xOmgh0sRpA6xvUroPbqiOWRQH6Z1WRXvDWVZYFgG8rDtMTXxnc3Usk=w530 h298

সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে বরুণ ধাওয়ান এর একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে মুম্বই মেট্রোর ভেতরে দাঁড়িয়ে ওভারহেড হ্যান্ডেল ধরে ঝুলছেন অভিনেতা। মজার ছলে ঘটনাটি ঘটালেও অভিনেতাকে কড়া বার্তা দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। ভিডিওটি প্রকাশ্যে আসার পর মুম্বই মেট্রো অপারেশন কর্পোরেশন লিমিটেড সরাসরি সতর্কবার্তা দিয়েছে অভিনেতাকে। মেট্রো কর্তৃপক্ষ জানায় , এই ধরনের কাজ শুধুমাত্র বিপজ্জনক নয় বরং আইনত অপরাধ। মেট্রোর ভেতরে যাত্রী সুরক্ষার জন্য যে সরঞ্জামগুলো ব্যবহার করা হয়, সেগুলি কোনোভাবেই স্টান্ট বা বিনোদনের উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয়। MMMCOL তাঁদের বক্তব্যে স্পষ্ট জানিয়েছে , মেট্রোর ভেতরে এই ধরনের আচরণ করলে যাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এবং এক দুর্ঘটনা সম্ভাবনা বেড়ে যায়।  শুধু অভিনেতাকেই নয় , সাধারণ যাত্রীদেরও এই ধরনের কাজ থেকে বিরত থাকার আবেদন জানানো হয়েছে। তাঁরা জানায়, Metro Railways (Operation and maintenance) Act , 2002 অনুযায়ী এই ধরনের কাজ শাস্তিযোগ্য অপরাধ বলে ধরা হয় এবং নিয়ম ভাঙলে জরিমানা বা আইনি পদক্ষেপ নেওয়া হয়।

image 49

New Bengal Times। Edited by: Priti Karmakar 

Jan 27, 2026

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here