Home বিনোদন সিনেমার সফরে ইতি টানলেন অরিজিৎ সিং! কেনো এমন বড় সিদ্ধান্ত গায়কের? 

সিনেমার সফরে ইতি টানলেন অরিজিৎ সিং! কেনো এমন বড় সিদ্ধান্ত গায়কের? 

2
0

অরিজিৎ সিং এর গানে মুগ্ধ গোটা বিশ্ব। সবার মনে গেঁথে থাকে তাঁর গানগুলি। তবে সেই তিনিই হঠাৎ সিনেমায় গান গাওয়া থেকে অবসর নিলেন! তাঁর এই বড় ঘোষণায় শোকাহত অনুরাগীরা। প্রশ্ন উঠছে তাঁর অবসর নিয়েও। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বড় সিদ্ধান্ত নিলেন জিয়াগঞ্জ পুত্র। মঙ্গলবার সন্ধ্যায় একটি পোস্টে অরিজিৎ সিং লেখেন “নতুন বছরের শুভেচ্ছা সকলকে। শ্রোতা হিসেবে এত বছর ধরে আমায় এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তবে আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি , এখন থেকে আমি আর প্লেব্যাক গায়ক হিসেবে কোনো কাজ করব না। আমি প্লেব্যাক গাওয়া বন্ধ করলাম। এই সফর সত্যিই সুন্দর ছিল।” তাঁর এই ঘোষণায় রীতিমতো স্তম্ভিত অনুরাগীরা। তবে ঠিক কি কারনে তার এমন সিদ্ধান্ত, তা জানতে উৎসুক অনুরাগী মহল।

AVvXsEiWms01tl6QScRnyuV IVuWT9MJk5s wzHJOEVHVn8goJaWDXizMob3YNqJRGUDtAbwiiG1QPrFPoj D621f6 1f2vqvy5XObn1hmWR bc Xm4FyiUk1FHPwgz xI0UpGrzPaJWWVOZYIBufC9G6IIdUaXTi5q1y2gi pIyFh29GN7zo1 E2sCeK94uGAQ=w311 h311

কিছু দিন আগেই লহ গৌরাঙ্গের নাম রে ছবিতে গান গেয়েছেন তিনি। তাঁর ‘ক্ষণে গোরাচাঁদ’ নামের সেই গান এখন জনপ্রিয় শ্রোতা মহলে। এছাড়াও ‘ধুরন্ধর’ এর ‘গেহরা হুয়া’ গানটিও বেশ জনপ্রিয়তা পেয়েছে। আসন্ন ছবি ‘ও রোমিও’ তেও রয়েছেন তাঁর গাওয়া একটি গান। তবে এরপর আর কোনো ছবিতে গান গাইবেন না গায়ক, এমনটাই জানিয়ে দিলেন শ্রোতা মহলকে। 

সবার মনে এখন একটাই প্রশ্ন – কেনো এতো বড় সিদ্ধান্ত নিলেন প্রিয় গায়ক। এই প্রসঙ্গেও নিজেই খোলসা করেছেন অরিজিৎ সিং। তিনি নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন ” এমন একটা সিদ্ধান্ত নেবো অনেক দিন ধরেই ভেবেছিলাম। অবশেষে সাহস জোগাড় করতে পেরে ঘোষণা করলাম। সোজা ভাবে বলতে গেলে, আমার খুব সহজেই এক ঘেয়েমি চলে আসে। যে কারণে আমি আমার গানের অ্যারেঞ্জমেন্ট প্রায়ই বদলে বদলে মঞ্চে পারফর্ম করি। সেই কারণে আমি ক্লান্তি হয়ে গিয়েছি, নতুন ধরনের সঙ্গীতের খোঁজে নামছি।” শেষে অরিজিতের সংযোজন “আমি আসলে নতুন ধরনের গায়ক গায়িকাদের গান শুনতে চাই। যাঁরা আমাকে অনুপ্রাণিত করতে পারবে।” তবে গান গাওয়া থেকে যে অবসর নিচ্ছেন না তা স্পষ্ট করেছেন নিজেই। চলতি বছরে তাঁর নতুন গান মুক্তির অপেক্ষায় অনুরাগীরা। তাঁদের মতে , মানুষটা মহান! নিজের জায়গা না ছেড়েও নতুনদের জায়গা করে দিলেন তিনি।

image 51

New Bengal Times। Edited by: Priti Karmakar 

Jan 28, 2026

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here