Home খেলা অরিজিৎ সিং এর সিদ্ধান্ত শুনে ‘ভাইরাল’ বিরাট কোহলি! 

অরিজিৎ সিং এর সিদ্ধান্ত শুনে ‘ভাইরাল’ বিরাট কোহলি! 

3
0

মঙ্গলবার রাত থেকে সমাজমাধ্যমে ঝড় তুলেছে একটি খবর। ছবির গানে আর কন্ঠ দেবেন না অরিজিৎ সিং। এই শুনে যেন বিনা মেঘে বজ্রপাত অনুরাগীমহলে। হয়তো তাদের মতোই মন ভেঙেছে তারকা ক্রিকেটার বিরাট কোহলিরও। একাধিক বার অরিজিতের গানে মুগ্ধতার কথা জানিয়েছেন বিরাট কোহলি। তিনি অবসরে বা কাজের ফাঁকে মত্ত হন অরিজিৎ সিং এর গানে। ছবির গানের দুনিয়া থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অরিজিৎ সিং। তাঁর এই ঘোষণার পর তারকা ক্রিকেটার বিরাট কোহলির ভালোলাগার রেশ ছড়িয়ে পড়েছে গায়ককে ঘিরে। আর এভাবেই কোথাও যেন বাকি অনুরাগীদের সাথেই মিশে গেলেন বিরাটও। ভাইরাল হচ্ছে তাঁদের একসাথের কিছু মুহুর্তও। বিরাট কখনও অরিজিতের সাথে তোলা ছবি ভাগ করে নিয়ে বিবরণীতে লিখেছেন “এত বড় তারকা। তার পরেও এটি মাটির কাছাকাছি। ওঁর কন্ঠ মন্ত্রমুগ্ধের মতো শুনি। অরিজিতের গান সারাক্ষন আমার প্লে লিস্টের সবার প্রথমে থাকে।” আবার কখনও দেখা গিয়েছে বিমানে ধরতে যাওয়ার সময়ও অরিজিতের গানে মত্ত বিরাট। জানিয়েছেন , হেডফোনে তখন বাজছে অরিজিতের কন্ঠ। 

image 55

এর আগে কখনো বিরাটকে সে ভাবে কোনো শিল্পীর প্রশংসা করতে শোনা যায়নি। তাই ভাইরাল হচ্ছে ক্রিকেটারের পুরোনো সব ভিডিও।

AVvXsEh7hwGm7vAwyEvcY8R8b8QctE432 Inxqji 7cYxSnUPgSM x Dme4hhsa PzTf2iByKt6GZbjNotyCAOEKQeUMdtJsKKrHtuARdjLjhiSbJUJ9ekWFdqQrQkqxeeE8iM4RD2KbLQ5pSYAs3PO6kC0nG rp37kFjNJCmNdqkuwgdCzi3iR0QvNxTWOf0g4=w436 h316

New Bengal Times। Edited by: Priti Karmakar 

Jan 28, 2026

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here