Home বাণিজ্য কর্মী ছাঁটাই : AI এর প্রকোপ ১৬ হাজার কর্মীর উপর!

কর্মী ছাঁটাই : AI এর প্রকোপ ১৬ হাজার কর্মীর উপর!

1
0

AI এর কারণে চাকরি চলে যাবে হাজারো মানুষের , একথা আগেই শোনা গিয়েছিল। এবার সত্যি সত্যিই রাতারাতি বেকার হবেন ১৬ হাজার কর্মী। কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করলো ই-কমার্স সংস্থা অ্যামাজন(Amazon)। বুধবার সংস্থার তরফে জানানো হয়েছে যে, বিশ্বজুড়ে তাদের যে বিপুল সংখ্যক কর্মীসংখ্যা রয়েছে, সেখানে ছাঁটাই করা হবে। চাকরি খোয়াবে ১৬ হাজার কর্মী। তার বদলে কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করা হবে। 

image 57

গত অক্টোবরেই তাঁরা জানিয়েছিল , যে সংস্থার অন্দরে বিভিন্ন স্তর বাদ দেওয়া হবে। বস বা আমলাতন্ত্র সরানো হবে। জানা গিয়েছে, চাকরি হারানো ১৬ হাজার কর্মীকে ৯০ দিনের সময় দেওয়া হবে অ্যামাজনের অন্দরেই অন্য চাকরি খুঁজে নেওয়ার জন্য। এছাড়াও ছাঁটাই হওয়া কর্মীদের ট্রানজিশনে সাহায্য করা হবে। দেওয়া হবে সেবারেন্স পে , স্বাস্থ্য বীমার সুযোগ সহ আরো নানা সুবিধা। AI এর কারণে কর্মী ছাঁটাই যেমন হবে তেমনি করা হবে কর্মী নিয়োগও। গত অক্টোবরে ৩০ হাজার কর্মী ছাঁটাইয়ের কথা বলেছিল অ্যামাজন। ১৪ হাজার কর্মীকে চাকরি থেকে ছাঁটাইও করা হয় প্রথম ধাপে। এবার শুরু দ্বিতীয় দফা। কোপে ১৬ হাজার কর্মী।

New Bengal Times। Edited by: Priti Karmakar 

Jan 29, 2026

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here