Home Sample উচ্ছে খেতে পছন্দ করেন না – পাতে উচ্ছে দেওয়ায় লাথি মেরে মা’কে...

উচ্ছে খেতে পছন্দ করেন না – পাতে উচ্ছে দেওয়ায় লাথি মেরে মা’কে খুন করলো ছেলে

1
0

বর্তমান সমাজ কোন দিকে এগোচ্ছে , তা প্রতিনিয়ত বিভিন্ন ঘটনার মাধ্যমে প্রমাণ হচ্ছে। মানবিকতা যেন ধ্বংসের পথে। আবারও এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলো আজকের সমাজ। তেতো খেতে পছন্দ করেন না ছেলে , খাবারের পাতে মা উচ্ছের চচ্চড়ি দেওয়ায় ঘুষি ও লাথি মেরেই মা’কে খুন করে ফেললো ছেলে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের মূল তালুকার ডঙ্গারগাঁও গ্রামে। 

রাতের খাবারের উচ্চের চচ্চড়ি। সামান্য এই কারণেই শুরু হয় বচসা। যা শেষ পর্যন্ত এক মর্মান্তিক কান্ডের রূপ নেয়। মহারাষ্ট্রের মূল তালুকার ডঙ্গারগাঁও গ্রামে ৩৭ বছরের ছেলে তার ৬৫ বছর বয়সি বৃদ্ধা মাকে পিটিয়ে খুন করেছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে। অভিযুক্ত ছেলের নাম জগদীশ পেতকুলে। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে খাবার নিয়ে জগদীশের সঙ্গে তার মা সুমিত্রার বচসা শুরু হয়। রাতের খাবারে উচ্ছের চচ্চড়ি দেওয়া নিয়ে বিবাদ চরম পর্যায়ে পৌঁছায়। এই সামান্য কারণেই রেগে গিয়ে জগদীশ তার মাকে এলোপাথাড়ি লাথি ও ঘুষি মারতে থাকেন। প্রচন্ড আঘাত সহ্য করতে না পেরে বৃদ্ধা সুমিত্রা ঘটনাস্থলেই মারা যান। 

image 86

জানা গিয়েছে , বেশিরভাগ সময় মদ্যপ অবস্থায় থাকতেন জগদীশ। মদ নিয়ে ঝগড়া চলতেই থাকতো তার পরিবারে। এই কারণে প্রায় দু’মাস আগে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যান। এরপর থেকে মায়ের সঙ্গে থাকতো জগদীশ। ঘটনার রাতেও জগদীশ মদ্যপ অবস্থায় ছিল বলে ধারণা করা হচ্ছে। গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ‘মুল’ থানার পুলিশ। ইতিমধ্যেই পুলিশের হেফাজতে রয়েছে জগদীশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

New Bengal Times। Edited by: Priti Karmakar 

Feb 22, 2026

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here