যুদ্ধ আবহে ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে পুরো পৃথিবীতে। বাড়ছে একাধিক পণ্যের দাম, মিলছে না জ্বালানি। এখন সমস্যা গ্যাস সিলিন্ডার নিয়ে। বুকিং করার পরেও নাকি মিলছে না গ্যাস। ডেলিভারি করছে না গ্যাস সিলিন্ডার। তবে এর বিরুদ্ধে আপনি পদক্ষেপ অবশ্যই নিতে পারেন। অভিযোগ জানানোর জন্য গ্যাস এজেন্সি গুলি তাদের কাস্টমার কেয়ারে হেল্পলাইন নাম্বার চালু করেছে। বিস্তারিত জেনে নিন –
কেন্দ্র সরকারের পদক্ষেপ
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে গ্যাস সংকট দেখা দিচ্ছে। সাধারণ মানুষ বুকিং করা গ্যাস সিলিন্ডার, ডেলিভারি না হওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়ছে। তবে এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকার। সরকার স্পষ্ট করে দিয়েছে যে ডোমেস্টিক এলপিজি সিলিন্ডার সরবরাহের ক্ষেত্রে কোন সংকট নেই। সাধারন মানুষের চাহিদা প্রথমে পূরণ করা হবে। সিলিন্ডার ডেলিভারির সময়ও বেঁধে দিয়েছে কেন্দ্র সরকার। এলপিজি গ্যাস সিলিন্ডার বুকিং করার পর ২.৫ দিনের মধ্যে গ্রাহকের বাড়িতে গ্যাস পৌঁছে দেওয়া হবে, এমনটাই উল্লেখ করেছে কেন্দ্র সরকার। এছাড়াও এবার ক্যাশ বুকিং এ কিছু বদল এনেছে কেন্দ্র সরকার। আগে এলপিজি সিলিন্ডার বুকিং এর সময়কাল ছিল ২১ দিন। এখন সেটা বাড়ানো হয়েছে ২৫ দিন পর্যন্ত, অর্থাৎ একবার গ্যাস সিলিন্ডার বুক করলে ২৫ দিন পরই আপনি আবার গ্যাস সিলিন্ডার বুক করতে পারবেন।

HP এজেন্সি – এইচপি গ্যাসের ক্ষেত্রে আপনি ৯৪৯৩৬০২২২২ এই নম্বরে ফোন করে আপনার এলপিজি সিলিন্ডার বুকিং ও ডেলিভারি সংক্রান্ত অভিযোগ নথিভুক্ত করতে পারেন। এইচপির ক্ষেত্রেও টোল ফ্রি নম্বর ১৮০০ ২৩৩ ৩৫৫৫ তে যোগাযোগ করতে পারেন।
ভারত গ্যাস এজেন্সি – ভারত গ্যাসের ক্ষেত্রে আপনি কোম্পানির ৭৭১৫০১২৩৪৫ নাম্বারে কল করে আপনার অভিযোগ নথিভুক্ত করতে পারেন। এছাড়াও কোম্পানির টোল ফ্রি নাম্বার ১৮০০২২৪৩৪৪।
ইনডেন এজেন্সি – ইন্ডিয়ান গ্যাসের ক্ষেত্রে এলপিজি সিলিন্ডার বুকিং ও ডেলিভারি সংক্রান্ত অভিযোগের জন্য ৭৭১৮৯৫৫৫৫৫ এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। এছাড়াও এর টোল ফ্রি নাম্বার ১৮০০ ২৩৩ ৩৫৫৫-তেও ফোন করতে পারেন।
New Bengal Times। Edited by: Priti Karmakar
Mar 12, 2026






