Home Sample আমিও তো সারাক্ষণ ভয়ে থাকছি” – টলিউডে কিসের ভয়ের কথা জানালেন অঙ্কুশ? 

আমিও তো সারাক্ষণ ভয়ে থাকছি” – টলিউডে কিসের ভয়ের কথা জানালেন অঙ্কুশ? 

2
0

প্রযোজক-নায়ক অঙ্কুশ হাজরা। দুটো ছবির প্রযোজক তিনি। তাঁর পরবর্তী ছবির মুক্তি নিয়ে বলতে গিয়ে টলিউডের কোন ভয়ের কথা জানালেন অঙ্কুশ হাজরা? 

অঙ্কুশ হাজরার দ্বিতীয় ছবি “নারী চরিত্র বেজায় জটিল”। তিনি ঠিক করেছিলেন সরস্বতী পূজোয় ছবিমুক্তি ঘটাবেন, কিন্তু স্ক্রিনিং কমিটি ঠিক করেছে উৎসবে তিনটির বেশি বাংলা ছবি মুক্তি পাবে না। স্ক্রিনিং কমিটির এই সিদ্ধান্তে রাজি হয়ে গিয়েছেন অঙ্কুশ। তিনি জানিয়েছেন ,উৎসব ছাড়া ছবি মুক্তি ঘটালে দর্শক হলে আসবে না। এই ভয় টলিউডে গেঁড়ে বসেছে। তিনি জানিয়েছেন, এই ভয় তাঁর মধ্যেও রয়েছে। কিন্তু তিনি ঝুঁকি নিতে চান। তার মতে, “ছবি ভালো হলে এমনি সময়ও দর্শক হলে দেখতে আসেন।” অঙ্কুশ হাজরা জানিয়েছেন তাঁর দ্বিতীয় ছবিটি মুক্তি পাবে ৯ জানুয়ারি। উদাহরণ হিসেবে অঙ্কুশ সামনে রেখেছেন কোয়েল মল্লিকের “স্বার্থপর”  ছবিকে। তিনি জানিয়েছেন, ছবিটি দীপাবলিতে মুক্তি পেলেও ব্যবসা করেছে তার পরে। এটাই ঝুঁকি নিতে সাহস যুগিয়েছে তাঁর।

AVvXsEjYzmZckhP7Oy0BR2xEjBhHZPxhk4O 839iFuUozbduED1nHgPOnclgiDODNDEx9rVyNClZIdJ0k4D8k05OFHgPw QWfTzZbrHRtd fQtJnMlhVF8Ax0lMfXiDKnRfE4O7 SuU4pxVgNVjVsFYTJCqlHntpbCH98nveqzihBVtOS2E9432C E9glRnk 1s=w378 h251

স্ক্রিনিং কমিটির বৈঠক অনুযায়ী ২৩ জানুয়ারি মুক্তি পাবে এসভিএফের “কাকাবাবু”  উইন্ডোজ প্রযোজনা সংস্থার “ভানুপ্রিয়া ভূতের হোটেল”  রাজ চক্রবর্তীর “হোক কলরব”।অঙ্কুশের কথাই “হলমালিক, পরিবেশকদের সঙ্গে কথা বলেছি। ছবি ভালো চললে পরের বড় বাজেটের ছবির জন্য আমায় যেন বঞ্চিত করা না হয়।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here