Home বিশ্ব বন্ধ দরজার ভেতরে পচা গলা দেহ উদ্ধার – ডাক্তারি পড়ুয়ার রহস্য মৃত্যু! 

বন্ধ দরজার ভেতরে পচা গলা দেহ উদ্ধার – ডাক্তারি পড়ুয়ার রহস্য মৃত্যু! 

2
0

কল্যাণীর JNM হাসপাতালের ডাক্তারি পড়ুয়ার পচা গলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। হোস্টেলের ঘরে পাওয়া গেল পচা গলা দেহ। জানা গিয়েছে মেয়েদের নাম পুলক হালদার। ডায়মন্ড হারবারের বাসিন্দা পুলক এমবিবিএস ফাইনাল ইয়ারের পড়ুয়া ছিলেন। কলেজেরই বয়েজ হোস্টেলে থাকতেন ওই পড়ুয়া। সেখানেই বন্ধ দরজার ভেতরে মিলল পচা গলা দেহ। গত তিনদিন ধরে ওই ঘরটি বন্ধ ছিল বলে খবর। বৃহস্পতিবার সকালে দুর্গন্ধ বেরোতে সন্দেহ হয় বাকি পড়ুয়াদের। খবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে ঘরের দরজা ভেঙে ঐ ডাক্তারি পড়ুয়ার পচা গলা দেহ উদ্ধার করে। 

image 91

এই ধরনের সংবাদ যেন নিত্যদিনের সংবাদে পরিণত হয়ে উঠছে। এর আগেও, দুর্গাপুরে কিউ সিটি মেডিকেল কলেজের হোস্টেল থেকে উদ্ধার হয়েছিল ডাক্তারি পড়ুয়ার ঝুলন্ত দেহ। মেয়েদের নাম লাবণ্য প্রতাপ। দুর্গাপুরের ওই ঘটনায় রীতিমত শোরগোল পড়ে গিয়েছিল এলাকায়। ছেলে মেয়ে তো সংবাদ পেয়ে দুর্গাপুরে আসেন লাবণ্যর পরিবার। তাঁদের বক্তব্য, “ছেলেকে ফোন করেছিলাম কিন্তু ও ফোন ধরেনি। তারপর ওর বন্ধুদের ফোন করে জানতে পারি , ছেলে প্রথম বর্ষের প্র্যাকটিক্যাল পরীক্ষায় রেজাল্ট খারাপ করে। ছেলে আমার স্বাভাবিকই ছিল। কিন্তু ও বলতো যে কলেজের শিক্ষকরা পড়ুয়াদের সঙ্গে যথাযথ ব্যবহার করত না। লিখিত পরীক্ষায় ৫০ পাচ্ছে, কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষায় অথচ ৫ নম্বর পাচ্ছে।” এবার কল্যাণীর ঘটনায় ফের প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে। ইতিমধ্যেই পুলকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং মৃত্যুর আসল কারণ কি, তা খতিয়ে দেখা হচ্ছে।

New Bengal Times। Edited by: Priti Karmakar 

Feb 26, 2026

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here