মাঝরাতে জলে ঝাঁপ দেন একজন ক্রু মেম্বার। ভয়ংকর কান্ড গঙ্গায়। সিঙ্গাপুরগামী পন্যবাহী জাহাজ থেকে হঠাৎ গঙ্গায় ঝাঁপ ক্রু মেম্বারের।

পুলিশ সূত্রে খবর, গতকাল রাত সাড়ে ১১ টা নাগাদ বন্দর ট্রাফিক বিভাগ থেকে পশ্চিম বন্দর থানায় খবর দেওয়া হয় যে, ৭ নম্বর এন.এস.ডকের কাছে একটি কন্টেইনার জাহাজের একজন ক্রু সদস্য জলে ঝাঁপ দিয়েছেন। অনুসন্ধানের পর পুলিশ জানতে পারে যে চট্টগ্রাম হয়ে সিঙ্গাপুর যাচ্ছিল ওই পণ্যবাহী জাহাজ নাম কোটা দুনিয়া কন্টেইনার জাহাজটি দাঁড়িয়েছিল। প্রায় রাত সাড়ে ১১ টা নাগাদ বান্দারাওয়াত্তে ভিদানেলগে প্রবাস্বারা থারিন্দু বান্দারাওয়াত্তে নামে ওই ক্রু মেম্বার জাহাজ থেকে সোজা জলে ঝাঁপিয়ে পড়েন। সহকর্মীরা সঙ্গে সঙ্গে ঘটনাটি জাহাজের ক্যাপ্টেনকে জানালে, তিনি জরুরী সহায়তা চেয়ে বন্দর ট্রাফিক বিভাগকে বিষয়টি জানান। খবর পেয়ে বন্দর মেরিন বিভাগের দুটি বোর্ড আশেপাশের জলে তল্লাশি অভিযান শুরু করে। পাশাপাশি ডিএমজি টিম মোতায়ন করা হয়। একই সঙ্গে বন্দরের ডুবুরিরাও তল্লাশি অভিযানে নিযুক্ত হন। তবে তল্লাশি চালালে এখনো পর্যন্ত ওই শ্রীলঙ্কার বাসিন্দার কোন খোঁজ পাওয়া যায়নি
New Bengal Times। Edited by: Priti Karmakar
Feb 13, 2026






