Home বিশ্ব হাসপাতালের মহিলা কর্মীর ওপর অ্যাসিড হামলা!

হাসপাতালের মহিলা কর্মীর ওপর অ্যাসিড হামলা!

1
0

ডিউটি সেরে বাড়ি ফেরার সময় অ্যাসিড হামলা হাসপাতালের এক মহিলা কর্মীর ওপর। চঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহর লাগোয়া রঘুনাথপুর বিএম হাইস্কুল সংলগ্ন এলাকায়। তড়িঘড়ি বার্ন ওয়ার্ডে ভর্তি করা হয় তাঁকে। জানা গেছে, মহিলার হাত বা পুড়ে গিয়েছে।

image 102

জানা গেছে বছর চল্লিশের ওই মহিলা ছিলেন একজন বিধবা। স্বামী তৃণমূলের আইএনটিটিইউসির নেতা ছিলেন। সম্প্রতি অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে মহিলার স্বামীর। দীর্ঘদিন যাবত বালুরঘাট জেলা হাসপাতালে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করেন ওই মহিলা। ঘটনার দিন ডিউটি সেরে বিকেলে টোটো করে বাড়ি ফিরছিলেন তিনি সেই সময় শহরের লাগোয়া বিএম হাই স্কুলের প্রাচীরের কাছ থেকে অ্যাসিড হামলা হয়। সাথে সাথে তীব্র জ্বালায় হাত-পা পুড়ে যায় ওই মহিলার। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় মহিলাকে। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল। ঘটনায় আতঙ্কিত মহিলার পরিবার পুরো বিষয়টি খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ। আক্রান্ত মহিলার মেয়ে বলেন, “আগে থেকেই আমাকে ও আমার মাকে ভয় দেখানো হচ্ছিল। কখনো চিঠির মারফত কখনো লোক পাঠিয়ে। আজও হুমকি এসেছে। আজকেই আমার মাকে অ্যাসিড ছুড়ে মেরেছে কেউ। মা হাসপাতালে ভর্তি।” মহিলার মেয়ে আরো জানান , “পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে বলে আমাদের অনুমান। এই ঘটনার সঙ্গে পরিবারের কেউ জড়িত থাকতে পারে। আমরা এ নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করব।”

New Bengal Times। Edited by: Priti Karmakar 

Mar 16, 2026 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here