সম্প্রতি , বলিউডে একের পর এক তারকার মা হওয়ার খবর সামনে এসেছে। এবার বছরের শুরুতেই সুখবর টলিপাড়ায়। না হলে অদিতি মুন্সি। সংসারে আসলো নতুন অতিথি। পুত্র নাকি কন্যা – কে এলো গায়িকার কোলজুড়ে ?

অদিতি মুন্সি কে কীর্তনের সুরে চিনেছে গোটা বাংলা। ২০১৮ সালে গায়িকার সঙ্গে তৃণমূল কংগ্রেসের পৌর পিতা দেবরাজ চক্রবর্তীর বিয়ে হয়। বিয়ের প্রায় সাত বছর পর ঘরে আসলো নতুন অতিথি। পুত্র সন্তানের মা-বাবা হলেন তাঁরা। সংগীত শিল্পী হওয়ার পাশাপাশি অদিতি মুন্সি রাজারহাট গোপালপুরের বিধায়িকার দায়িত্ব ও সামলাচ্ছেন। বেশ কিছুদিন ধরেই মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন গায়িকা। অবশেষে সকাল দশটা নাগাদ এক পুত্র সন্তানের জন্ম দিলেন গায়িকা তথা বিধায়িকা। দুই থেকে তিন হয়ে জীবনের এক নতুন অধ্যায় শুরু করলেন তাঁরা।
New Bengal Times। Edited by: Priti Karmakar
Jan 11, 2026






