Home রাজনীতি বিমান দুর্ঘটনায় মৃত্যু অজিত পওয়ারের ! 

বিমান দুর্ঘটনায় মৃত্যু অজিত পওয়ারের ! 

2
0

বুধবার সকাল পৌনে ন”টা নাগাদ মহারাষ্ট্রের বারামতী বিমানবন্দরে অবতরণ করার সময় ভেঙে পড়ে একটি বিমান। পরে বিমানটিতে আগুন লেগে যায়। ওই বিমানেই ছিলেন শরদ পওয়ারের ভ্রাতুষ্পুত্র তথা এনসিপি প্রধান অজিত পওয়ার। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী ছাড়াও এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আরও চার যাত্রী। অজিত ছাড়াও মৃতদের তালিকায় রয়েছেন এনসিপি নেতার দুই নিরাপত্তাকর্মী , দুজন বিমানকর্মী। একজন পাইলট এবং একজন ফার্স্ট অফিসার। সংশ্লিষ্ট আধিকারিকদের উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই। 

image 52

বুধবার সকাল পৌনে ন’টা নাগাদ ঘটনাটি ঘটেছে। ভারতের উড়ান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ কে উদ্ধৃত করে বিভিন্ন সংবাদ সংস্থা জানিয়েছে যে বিমানে থাকা পাঁচ জনেরই মৃত্যু হয়েছে। ভেঙে পড়ার পরে বিমানটিতে আগুন ধরে যায়। এই দুর্ঘটনার পর যে সমস্ত ছবি প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে দাও দাও করে জ্বলছে বিমানটি এবং ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। এনসিপি সূত্রে খবর, জেলা পরিষদের নির্বাচনে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারের জন্য মুম্বই থেকে বারামতী যাচ্ছিলেন মহারাষ্ট্রের মহাজুটি সরকারের অন্যতম শরিক তথা উপমুখ্যমন্ত্রী অজিত।

New Bengal Times। Edited by: Priti Karmakar 

Jan 28, 2026.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here