Home রাজনীতি আবার মামলা শুভেন্দুর! এবার ১০১ 

আবার মামলা শুভেন্দুর! এবার ১০১ 

3
0

গত সাড়ে চার বছরে ১০১ টি মামলা করেছেন শুভেন্দু অধিকারী। বিধায়ক তথা রাজ্য বিজেপির অন্যতম মুখ হিসেবে বিভিন্ন জায়গায় কর্মসূচি করার ঘোষণা করেন শুভেন্দু। বেশিরভাগ সময়ই অনুমতি না মেলায় যেতে হয় আদালতে। এবারও তিনি ঝারগ্রাম ও গঙ্গাসাগর এই দুই জায়গায় সবার জন্যই মামলা করেছিলেন আদালতে। সেই মামলায় মিলেছে অনুমতি।

image 1

সাংবাদিক বৈঠকে শুভেন্দু জানিয়েছেন, জনসভা- মিছিলের পাশাপাশি পুজোর অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যও মামলা করতে হয়েছে তাঁকে। বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে মিলেছে শুভেন্দুর গঙ্গাসাগর কর্মসূচির অনুমতি। ৭০০০ সমর্থকের উপস্থিতিতে দুপুরে একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ৫০টি মাইক সহ কর্মসূচি করা যাবে। অন্যদিকে আগামী ২৮শে ডিসেম্বর সকাল ১০ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শুভেন্দুর ঝাড়গ্রাম কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়েছে।

AVvXsEhMnwLQt9B08fyY4tVT3ssxVjyA5Jr42n9HBoRSD7rlF3AnPLYY81TQjMf2JC11YaWMXPF1Wly Lg8Uz14vzjuM4glhq fQj4nsQvx1PaF7p8KpJst4cu6EqcTwqnGNpz6g9a7lHw2XlUC9xU9x7Gbd4tr23 B8UdgrLBMq78VShhHJrxjqW YajgWJXpc=w446 h251

New Bengal Times। Edited by: Priti Karmakar 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here