Home বিশ্ব আবার বিস্ফোরণ পাকিস্তানে! শতাধিক জখম

আবার বিস্ফোরণ পাকিস্তানে! শতাধিক জখম

2
0

আবার হামলা পাকিস্তানে। জুম্মার নামাজের সময় হামলার নিশানায় শিয়া মসজিদ। শুক্রবার দুপুরে রাজধানী ইসলামাবাদের শেহজাদ টাউন এলাকার শিয়া টারলাই ইমামবাড়ার শিয়া মসজিদে আত্মঘাতী বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণে অন্তত ৩১ জন নিহত হয়েছেন এবং শতাধিক যখম হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন। 

image 69

সংবাদ সংস্থা রয়টার্সকে পুলিশ অধিকারী জাফর ইকবাল জানিয়েছেন, “আমরা বেশ কয়েকজনকে হাসপাতালে স্থানান্তরিত করেছি। এই মুহূর্তে কত জনের মৃত্যু হয়েছে তা আমি নির্দিষ্টভাবে বলতে পারছি না। তবে হ্যাঁ অনেকেই নিহত হয়েছেন।” ইসলামাবাদ পুলিশ জানিয়েছে , আত্মঘাতী মানববোমাকে প্রবেশ পথের সামনে থামানো হয়েছিল। সে সময় সুইসাইড ভেস্ট পরা ওই জঙ্গি নিজেকে উড়িয়ে দেয়। কিভাবে এই বিস্ফোরণ হল এবং বিস্ফোরণের পিছনে কারা রয়েছে , জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর , হামলাকারী একজন বিদেশী নাগরিক। যার যোগসূত্র মিলেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে। অতীতেও বেশ কয়েকবার শিয়া মসজিদে প্রাণঘাতী হামলা হয়েছে সুন্নি সংখ্যাগরিষ্ঠ গোষ্ঠী থেকে। এবারও হামলার পেছনে কোন সুন্নি জঙ্গি-গোষ্ঠীর হাত রয়েছে বলে মনে করছেন অনেকে। তবে এখনো কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।

New Bengal Times। Edited by: Priti Karmakar 

Feb 06, 2026

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here