বাংলাদেশী হিন্দুদের জন্য বাংলাদেশ এখন মৃত্যুপুরী হয়ে উঠেছে। একের পর এক বাংলাদেশের হিন্দু হত্যার ঘটনা উঠে আসছে। বাংলাদেশী হিন্দু যুবক দীপু দাসের নৃশংসভাবে খুনের দৃশ্য সামনে এসেছিল কিছুদিন আগেই। সেই ভয়াবহতা থেকে মানুষ বেরিয়ে আসতে পারেনি এখনো। আর তারপরেই ধীরে ধীরে জয় মহাপাত্র সহ আরো অনেক হিন্দু যুবক মারা পড়েছে বাংলাদেশ নামক মৃত্যুপুরীতে। এরপর উঠে এসেছে আরো এক হিন্দু হত্যার ঘটনা।
মৃত যুবকের নাম সমীর দাস। রামানন্দপুর গ্রামের বাসিন্দা সমীর দাসের বাবা কার্তিক কুমার দাস ও মা রিনা রানী দাস। ২৮ বছর বয়সী সমীর দাস পেশায় একজন অটোচালক। দুষ্কৃতীরা তাকে খুন করে তার অটো নিয়ে পালিয়ে গিয়েছে বলে অভিযোগ।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুষ্কৃতীরা পরিকল্পিতভাবেই সংখ্যালঘু যুবক সমীর কুমার দাস কে হত্যা করে তার অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। পরের স্থানীয়রা তার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
গত বছরের শেষে ডিসেম্বর মাসে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদীকে খুনের পর নতুন করে উত্তেজনা ছড়ায় বাংলাদেশে। এবং তার পর থেকেই হিংসায় জ্বলে ওঠে বাংলাদেশ। মৃত্যুপুরী হয়ে ওঠে হিন্দু যুবকদের জন্য।এই হিংসার আবহে হিন্দু যুবক দীপু দাস কে মারধর করে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয় এবং জয় মহাপাত্র কে বিষ খাইয়ে খুন করা হয়। এছাড়াও একাধিক হিন্দু হত্যার খবর মিলেছে। সব মিলিয়ে মোট আট জনের মৃত্যুর ঘটনা ঘটলো বাংলাদেশে।
New Bengal Times। Edited by: Priti Karmakar
Jan 13, 2026






