Home বিশ্ব ভোটের আগে খুন আরোও এক হিন্দু যুবক !

ভোটের আগে খুন আরোও এক হিন্দু যুবক !

1
0

বাংলাদেশের হিন্দু যুবকের হত্যার ঘটনা সামনে এসেছে বারবার। ভোটের আগে আবারো এক হিন্দী লেখকের হত্যার ঘটনা মিলেছে বাংলাদেশে। বাংলাদেশ জাতীয় নির্বাচন হচ্ছে ক্ষমতায় আসবে নির্বাচিত সরকার। কিন্তু হিন্দু যুবকদের নিরাপত্তা কোথায়? সংখ্যালঘুদের নিরাপত্তা এখনো ঠিক নেই পদ্মপারের দেশে। বাংলাদেশের ভোটের আগের দিনই খুন হল এক হিন্দু যুবক। বাংলাদেশের সিলেটে মৌলভী বাজার এলাকায় এই হত্যাকাণ্ডটি ঘটেছে। মৃত যুবকের নাম রতন সাহুকার। যিনি পেশায় একজন চাষ শ্রমিক ছিলেন। বয়স ছিল ২৮ বছর। দেহ উদ্ধার করা হয় সকাল দশটা নাগাদ। হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার হওয়া যুবকের তখনও ক্ষতস্থান থেকে রক্ত বের হচ্ছিল। এর আগে ময়মনসিংহেও এক হিন্দু ব্যবসায়ীকে খুনের অভিযোগ উঠেছিল। মৃতের নাম সুষেনচন্দ্র সরকার। বয়স ৬২। পেশায় তিনি ছিলেন চালের ব্যবসায়ী। দুষ্কৃতীরা তাকে কুপিয়ে খুন করে এবং দেহ দোকানের ভেতরে লুকিয়ে রেখে যায়। লক্ষধিক টাকা চুরি হয় তার দোকান থেকে। এরপরে রতন সাহুকারের ঘটনায় চাঞ্চল ছড়িয়েছে এলাকায়। 

image 75

একের পর এক হিন্দু হত্যা হয়ে চলেছে পদ্মপাড়ের দেশে। তবুও নিরাপত্তা শিথিল। ব্যক্তিগত শত্রুতায় খুন নাকি ভোটের হিংসায় বলি হতে হল ওই হিন্দু যুবককে তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

New Bengal Times। Edited by: Priti Karmakar 

Feb 13, 2026

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here