Home বিনোদন কঠিন বাস্তবতার সম্মুখীন দর্শক মহল – তীব্র আলোচনার কেন্দ্রে আতিউল ইসলামের ‘দানব’

কঠিন বাস্তবতার সম্মুখীন দর্শক মহল – তীব্র আলোচনার কেন্দ্রে আতিউল ইসলামের ‘দানব’

1
0

সম্প্রতি মুক্তি পেয়েছে পরিচালক আতিউল ইসলামের ছবি ‘দানব’। ১২ ডিসেম্বর মুক্তি পাওয়া এই ছবি নিয়ে বিশেষ উত্তেজনা ছিল মানুষের মধ্যে। ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে আলাদা আগ্রহ এবং উত্তেজনা সৃষ্টি করেছিল এই ছবি। দর্শক মহল কে কঠিন বাস্তবতার সম্মুখীন করতে চেয়েছে টিম ‘দানব’। ছবিটি শুধুমাত্র একটি সাইকো থ্রিলার নয়, বরং বাস্তব জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত এক অস্বস্তিকর গল্প। সমাজের ভিতরে ঘটে চলা নীরব অন্যায়, অবিচার ও অবক্ষয়কে তুলে ধরেছে এই ছবি, যা দর্শক মহলে বিশেষ সাড়া ফেলেছে। 

‘দানব’ ছবিটি এক অন্যরকম গল্প নিয়ে এসেছে ইন্ডাস্ট্রির মধ্যে। সাধারণত বাংলা ছবিতে এর আগে নায়ককে ডোমের কাজ করতে দেখা যায়নি। এটাই হয়তো এই ছবির বিশেষত্ব। এর সাথেই কঠিন বাস্তবতার দোরগড়ায় দাঁড় করিয়েছে দর্শক মহলকে। ছবিটি দেখার পর দীর্ঘদিন মানুষের মনে গেঁথে থাকবে কঠিন বাস্তবতার গল্প। এটি একটি হাসপাতাল কেন্দ্রিক ছবি। বিভিন্ন কার্যকলাপের সাথে জড়িত এই হাসপাতাল। 

image 5

ছবিটির মুখ্য চরিত্রে রয়েছেন রুপসা মুখোপাধ্যায় যিনি অভিনয় করছেন উমার ভূমিকায়। এবং ছবির নায়ক অর্থাৎ শিবার চরিত্রে অভিনয় করছেন পিয়ার খান। এছাড়াও রয়েছেন খরাজ মুখার্জি, কৌশিক ব্যানার্জি , অনিন্দিতা সোম, শ্রেয়া হালদার , হিয়া রায়, অনিন্দ্য পূলক ব্যানার্জির মত অভিনেতা অভিনেত্রীরা।  মোহনা ফিল্মস-এর এই ছবিটির চিত্রনাট্য লিখেছেন অনুভব ঘোষ, এবং এই ছবির সংগীতের দায়িত্বে ছিলেন সামিধ মুখার্জী, জাভেদ আলী, রুপম ইসলাম, দেবজ্যোতি কর এর মতো গায়কেরা। ছবির থ্রিল ও বাস্তবতার আবহকে আরো তীব্র করে তুলেছে ছবির টাইটেল ট্র্যাক, যার দায়িত্বে ছিলেন সামিধ মুখার্জী। 

AVvXsEhOP1LVs5dWPAMVk8hYLPiRJATp4VZOvKtbeFX2NoTd95xqBwY0mcTUi9Ogg2sbBPbCeiqXaj MAZPJCiRHGaeMpJJaeueHm5KgMgMldfqDGXxPJAJW AqSPR biE80ygxvH FS8TROlZgv3mSjfzPwZZjmOwX BTm0S8aGLQpPNZQo 8BxF6 16kGm2fI=w335 h415

ছবির পরিচালক আতিউল ইসলামের কথায় “এই ছবিটা দেখার পর দর্শক শুধু গল্পটা মনে রাখবে না, বরং এর প্রশ্নগুলোর সঙ্গে করে নিয়ে যাবেন। ‘দানব’ বাস্তবের প্রতিফলন যেখানে থ্রিলারের আড়ালে সমাজের সত্যিটাই উঠে আসে।” নার্স নবনীতার চরিত্রে অভিনয় করেছেন অনিন্দিতা সোম, তিনি বলেন “দর্শকের প্রতিক্রিয়া দেখে বুঝেছি চরিত্রটা তাদের অস্বস্তিতে ফেলেছে আর সেটাই এই চরিত্রের সাফল্য। নবনীতা এমন একজন মানুষ যে ব্যবস্থার ভেতর থেকেই অনাচারের অংশ হয়ে ওঠে।”  অভিনেত্রীর মতে, এই চরিত্রে অভিনয় করা ছিল তার কমফোর্ট জোন ভাঙ্গার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পরিচালক আতিউল ইসলাম মনে করেন, এই ছবির মাধ্যমে যদি মানুষ একটু থেমে ভাবতে শেখে, সেটাই এই ছবির সার্থকতা।

New Bengal Times। Edited by: Priti Karmakar

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here