Home বিনোদন টলিপাড়ায় শোকের ছায়া! প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়

টলিপাড়ায় শোকের ছায়া! প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়

70
0

টলিপাড়ায় ফের দুঃসংবাদ! প্রয়াত হলেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে , শুটিং করতে গিয়েই নাকি ঘটে অঘটন। ৪৩ বছর বয়সী অভিনেতা দিঘার তালসারিতে গিয়েছিলেন শুটিং করতে। শুটিং চলাকালীন ঘটে বিপত্তি। তলিয়ে যান অভিনেতা। ধারাবাহিকে অভিনেতার জেঠুর চরিত্রে অভিনয় করেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন ,”জলে ডুবে মৃত্যু হয়েছে ওঁর। মর্মান্তিক ঘটনা। ঘটনাটি প্যাক আপের পরে ঘটেছে। তবে ঠিক কীভাবে ঘটেছে টা এখনো স্পষ্ট নয়।” আর্টিস্ট ফোরামের তরফ থেকে অভিনেতা দিগন্ত বাগচী জানিয়েছেন, “হয় ও সাঁতার জানত না, না হয় কোনোভাবে আটকে পড়েছিল। হঠাৎ টেকনিশিয়ানরা চিৎকার করতে করতে বলেন, রাহুলদা ডুবে যাচ্ছে। যখন উদ্ধার করা হয় তখনও বেঁচে ছিল। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত বলে ঘোষণা করা হয়।” হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। ময়নাতদন্ত দিঘা হাসপাতালেই হবে বলে খবর।

শোনা যাচ্ছে শুটিং চলাকালীন বেশ খানিকটা সময় জলের তলায় ছিলেন তিনি। অনেকটা সময় পেরিয়ে গেলেও উঠে আসেননি দেখে তাঁকে আনতে যাওয়া হয়। অভিনেতা জানিয়েছিলেন আরও কয়েকটি শট দিয়ে আসবেন তিনি। তবে এরকম একটা অঘটন ঘটবে কেও ভাবতে পারেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here