বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনা যেন রোজের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। একের পর এক বাংলাদেশের হিন্দু নাগরিক হত্যার ঘটনার সামনে আসছে। সামনে আসছে অত্যাচারের ভয়ংকর দৃশ্য। সম্প্রতি সামনে এসেছিল যশোরে এক হিন্দু সাংবাদিক তথা ব্যবসায়ী রানাপ্রতাপ বৈরাগীর খুনের ঘটনা। এরপরই, ঢাকার নরসিংদীতেও মনি চক্রবর্তী নামক এক হিন্দু ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছিল। এবার সামনে এলো আরো এক ভয়ঙ্কর দৃশ্য। খুন করা হলো এক হিন্দু মহিলাকে। নৃশংসভাবে খুন এবং গণধর্ষণের শিকার হয়েছেন ওই হিন্দু মহিলা। যার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের কালীগঞ্জে। বাংলাদেশে ওই হিন্দু মহিলাকে গণধর্ষণের সাথে নৃশংসভাবে খুন করা হয় বলে অভিযোগ। চিকিৎসাধীন ওই মহিলার বুকে এবং গোপনাঙ্গে একাধিক ক্ষত রয়েছে। সিগারেট দিয়ে শরীরের একাধিক অংশ পুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়াও মহিলাকে মারধর করে আটকে রাখা হয়। জানা যাচ্ছে, ওই মহিলার বাড়িতে জোর করে ঢুকে পড়ে কয়েকজন, এবং বাড়ির বাকি সবাইকে মারধর করে আটকে রেখে অন্য ঘরে মহিলাকে গণধর্ষণ করা হয়। ওই মহিলা সম্মান বাঁচাতে চিৎকার করলে তাকে বাইরে গাছের সঙ্গে বেঁধে রাখা হয় এবং তার চুল কেটে নেওয়া হয়। নক্কারজনক এই ঘটনার তদন্ত চলছে, ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে।
New Bengal Times। Edited by: Priti Karmakar
Jan 06, 2026






