নির্বাচন কমিশন বাংলার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত পিছিয়ে দিয়েছে। রাজ্যের এসআইআর সময়সূচী ১৪ দিন বাড়িয়েছে। কমিশন ঘোষণা করেছে যে তারা সুপ্রিম কোর্টের ৯ ফেব্রুয়ারির আদেশ মেনে বাংলায় এসআইআর সময়সূচি সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছেন। এখন সোনা নেই ১৪ই ফেব্রুয়ারি পর্যন্ত পরিচালিত হবে এবং আপলোড কড়া নদীপত্র যাচাই এবং মামলা নিষ্পত্তের শেষ তারিখ ২১ ফেব্রুয়ারি – বাংলার সিইও মনোজ আগরওয়ালকে লিখিতভাবে জানানো হয়েছে। এই নিয়ে দ্বিতীয়বার রাজ্যের এসআইআর তালিকা বাড়ানো হচ্ছে। এর আগে ৩০ নভেম্বর নির্বাচন কমিশন এক সপ্তাহ পিছিয়ে নির্বাচনী তফসিল ঘোষণা করে, এবং ৭ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনী তালিকা প্রকাশের তারিখ ঘোষণা করে। সোমবারের আদেশে সুপ্রিম কোর্ট বলেছিল “যেহেতু ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দ্বারা প্রদত্ত নোটিশের জবাবে জমা দেওয়া নথিপত্র যাচাই – বাছাইয়ের প্রক্রিয়াটি প্রত্যাশার চেয়ে বেশি সময় নিতে পারে এবং কিছু আবেদনকারীরদের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে। তাই আমরা নির্দেশ দিচ্ছি যে ১৪.০২.২০২৬ তারিখের পরে কমপক্ষে এক সপ্তাহ ERO / AERO দের নথিপত্র যাচাই-বাছাই সম্পন্ন করার এবং উপযুক্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় দেওয়া হোক।”

ইঙ্গিত দেওয়া হয়েছিল ২৮ ফেব্রুয়ারির আগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সম্ভাবনা কম। সুপ্রিম কোর্ট তার আদেশে বলেছে “যে সব ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের নোটিশ পাঠানো হয়েছে তারা এসআইআর নোটিশে ECI কর্তৃক উল্লেখিত সমস্ত বা যেকোনো নথির উপর নির্ভর করার অধিকারী হবেন, এবং ১৯.০১.২০২৬ তারিখে আমাদের আদেশে উল্লেখিত নথিগুলি সহ ERO গুলি নোটিশের প্রতিক্রিয়ার প্রাপ্ত আপত্তির উপর আদেশ দেওয়ার সময় বিবেচনা করবে।” আদেশে আরোও বলা হয়েছে ” ERO-রা ব্যক্তিদের কাছে থেকে প্রাপ্ত আপত্তি, যদি থাকে, আইনানুগ পরিকল্পনা অনুসারে বিবেচনা করতে বাধ্য থাকবেন, সেই ব্যক্তিরা ব্যক্তিগত শুনানির জন্য এগিয়ে আসুক বা না আসুক। এটা বলার অপেক্ষা রাখে না যে এই আপত্তিগুলির সাথে দাখিল করা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা নথিগুলোর সভ্যতা ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দ্বারা জমা দেওয়া নথিগুলোর মতোই যাচাই-বাছাই করা যেতে পারে।” মঙ্গলবার নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে গণনার ফর্ম গুলি নিষ্পত্তি করার জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে। EC বলেছে, ” SIR ২০২৬ সম্পর্কিত নোটিশ দাবি এবং আপত্তি – নিষ্পত্তি করার সময় ERO/AERO দের মাননীয় SC-এর উপর সময়সীমা এবং নির্দেশাবলী কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া উচিত। যদি কোন বিচ্যুতি থাকে তবে তা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হবে এবং সংশ্লিষ্ট ERO/AERO দের বিরুদ্ধে প্রতিকূল সিদ্ধান্ত নেওয়া হবে।” নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা করতে ২৪ ঘন্টার মধ্যে দুই সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী এবং মণীশ গর্গ , ১ মার্চ বাংলায় আসবেন বলে আশা করা হচ্ছে।
New Bengal Times। Edited by: Priti Karmakar
Feb 12, 2026






