Home বিশ্ব রক্তস্নাত সকাল! ৩০ ফুট উঁচু ফ্লাইওভার থেকে নিচে ফরচুনার! গাড়ি কেটে বের...

রক্তস্নাত সকাল! ৩০ ফুট উঁচু ফ্লাইওভার থেকে নিচে ফরচুনার! গাড়ি কেটে বের করতে হলো ছাত্রের দেহ

2
0

বন্ধুরা মিলে গিয়েছিলেন লাদাখ ট্রিপে। সেখান থেকে আর ফেরা হলো না তিন বন্ধুর। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা গাড়ির। এরপর ৩০ ফুট উঁচু ফ্লাইওভার থেকে সোজা নিচে পড়ে চুরমার ফরচুনার গাড়ি। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের দৌসায় দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৬ ফেব্রুয়ারি মোট ১০ জন বন্ধু মিলে তিনটি আলাদা আলাদা গাড়ি করে লাদাখ থেকে পুনে ফিরছিলেন। যাত্রাপথে অন্য দুটি গাড়ির ব্রেক নেওয়ার জন্য দাঁড়ায়। এবং দুর্ঘটনার কবলে পড়া ফরচুনার গাড়িটি এগিয়ে যেতে থাকে। যার মধ্যে ছিলেন সিদ্ধান্ত (২১), ময়ূরেশ পাডালে (২৩) , কুনাল (২৫)। 

image 113

পুলিশের ধারণা, চালক চলন্ত অবস্থায় ঘুমিয়ে পড়েছিল। যার কারনে কারাদিয়া ও বালপুরার মাঝামাঝি এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারায় এবং প্রথমে ডিভাইডারে ধাক্কা মারে। তারপর ফ্লাইওভার থেকে ছিটকে নিচের একটি বড় শুকনো নর্দমায় পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় মুম্বই আইআইটির তিন পড়ুয়ার। কার্টুন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (SHO) মনোজ সিং সিকারওয়ার জানান , “এসইওভি গাড়িটি এতটাই বেপরোয়া গতিতে নিচে পড়েছিল যে সেটি দুমড়ে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। স্থানীয় বাসিন্দা ও পথচারীরা অনেক চেষ্টার পর গাড়ি কেটে দেহগুলো উদ্ধার করেন। বর্তমানে মৃতদেহগুলি কাইথুন হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে।New Bengal Times। Edited by: Priti Karmakar 

Mar 21, 2026 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here