ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল নিউ টাউনে। রাতের শহরে প্রাণ গেল এক বাইক আরোহীর। গুরুতর যখন আরো দুজন। স্থানীয় সূত্রে খবর নিউ টাউনে বিশ্ববাংলা গেটের দিকে ওয়েস্টিন হোটেলের কাছে ঘটে এই দুর্ঘটনা। সেখানে সিগনাল খোলা থাকায় ইকো পার্কের দিকে বেশ দ্রুত গতিতে আসছিল একটি ধার। হঠাৎ ইউ টার্ন করে তারের সামনে চলে আসে একটি ওমনি গাড়ি। সজোরে ধাক্কা লাগে থার ও ওমনি গাড়ির। অন্যদিকে ওয়েস্টিন হোটেলের কাছে সিগন্যালে দাঁড়িয়ে ছিল এক বাইক ও আরো একটি গাড়ি। সেই বাইক ও গাড়িটিকেও ধাক্কা মারে থারটি। দুর্ঘটনার সময় সোজা গাড়ির চাকার তলায় চলে যান বাইক চালক। গুরুতর আহত হন তিনি, যখম হয়েছেন আরো দুজন। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে পরে হাসপাতালে মৃত্যু হয় বাইক আরোহীর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ টাউন ট্রাফিক গার্ড ও ইকোপার্ক থানার পুলিশ।

এর আগেও এক ভয়াবহ ঘটনার সাক্ষী থেকেছে সল্টলেক। দুর্ঘটনার মাঝে পড়ে বেঘোরে প্রাণ হারিয়েছিলেন এক ডেলিভারি বয়। ল্যাম্পপোস্টের সামনে দিকে বাইক নিয়ে যাচ্ছিলেন ওই ডেলিভারি বয়। গাড়ির ধাক্কায় ল্যাম্পপোস্টের সঙ্গে পিষে যান তিনি। শেষে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর।
New Bengal Times। Edited by: Priti Karmakar
Mar 12, 2026






