Home কলকাতা ফের রক্তাক্ত আরজি কর! ছেলেকে দেখাতে এসে অস্বাভাবিক মৃত্যু বাবার

ফের রক্তাক্ত আরজি কর! ছেলেকে দেখাতে এসে অস্বাভাবিক মৃত্যু বাবার

5
0

ফের এক অস্বাভাবিক মৃত্যু আরজি কর হাসপাতালে। ভয়াবহ দুর্ঘটনা ঘটলো এক ব্যক্তির সাথে। ছেলেকে দেখাতে এসে প্রাণ হারালেন নিজেই। ঘটনাটি ঘটেছে লিফটের গোলযোগে। ইতিমধ্যেই আটক করা হয়েছে লিফট ম্যানকে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

চার বছরের ছেলের পায়ে আঘাত লাগায় , ছেলেকে নিয়ে আরজি কর হাসপাতালে এসেছিলেন অরূপ বন্দ্যোপাধ্যায় নামের ওই বছর চল্লিশের ব্যক্তি। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে ট্রমা কেয়ারে নিয়ে আসা হয়েছিল এবং তিনতলায় ওটি করতে নিয়ে যাওয়া হয়েছিল। তবে আজ শুক্রবার ভোট চারটে অথবা পাঁচটা নাগাদ লিফটে করে ওই ব্যক্তি নেমে আসছিলেন গ্রাউন্ড ফ্লোরে। তখনই ঘটে দুর্ঘটনা। হাসপাতাল সূত্রে খবর, ব্রেক ডাউন হয়ে যায় লিফটি। লিফটের মধ্যেই আটকে পড়েন তিনি। ওই ব্যক্তির মাথায় গুরুতর আঘাত লাগে এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

image 110

খবর, শুক্রবার ভোর রাতে চার বছরের সন্তান ও স্ত্রীকে সঙ্গে নিয়ে পাঁচ তলায় উঠতে গিয়ে লিফটে আটকে পড়েন অরূপ। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, চার বছরের ছেলেকে বাঁচাতে গিয়েই মূলত মৃত্যু হয় বাবার। প্রথমে ওই শিশু লিফটে আটকে গেলে তাকে কোনরকমে উদ্ধার করলেও অরূপ নিজে আটকে যান লিফটে। এরপর যান্ত্রিক গোলযোগের কারণে লিফটটি তাঁকে নিয়ে যায় চার তলায়। অরূপকে উদ্ধার করে চিকিৎসকদের কাছে নিয়ে গেলে, তাঁকে মৃত বলে ঘোষণা করেন তাঁরা। আহত হয় তার চার বছরের শিশু পুত্রও। সে এখন চিকিৎসাধীন রয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা হাসপাতাল চত্বরে। ঘটনাস্থলে উপস্থিত হয় স্থানীয় টালা থানার পুলিশ। তৎক্ষণাৎ পৌঁছয় কেন্দ্রীয় বাহিনীও। হাসপাতালের মেনটেনেন্স এর অভাবেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। ক্ষিপ্ত মৃতের পরিবার। ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের করেছেন তাঁরা। অরূপের মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে অস্বাভাবিক মৃত্যুর কারণে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

AVvXsEii8Z6dPoHQoYxNkA1xCBRz62atqPTbQqgZ9tTv9FhRmVi q3 twoVmigFgZgwdAKLy9wPy JaZ2KVb6LjTxOxNLj1mEQOeOjDREsAx5y5BULDSadW6QphQNImzECQgaTr97bTVDsIY32kFFpHInBISx3TDvYg3vKNHFzJjP45OYQkXa2EdyIK4bYpmp2g=w358 h286

New Bengal Times। Edited by: Priti Karmakar 

Mar 20, 2026 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here