দিল্লি থেকে বাগডোগরার পথে উড়েছিল ইন্ডিগো সংস্থার বিমান। তাতে সওয়ার ছিলেন ২৩৮ জন যাত্রী। গণতন্ত্রের কারণে রবিবার সকালে লখনউয়ে জরুরি অবতরণ করল সেই বিমান।
পুলিশ সূত্রে জানা গিয়েছে বিমানে ২৩০ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে আটটি শিশু , দুজন পাইলট এবং ৬ জন কর্মী ছিলেন। লখনৌ বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন , তারা রবিবার সকাল আটটা ৪৬ মিনিট নাগাদ বোমাতঙ্কের খবর পান। নটা সতেরো মিনিটে অবতরণ করানো হয়।

এসিপি রজনীশ বর্মা জানিয়েছেন , বিমানের শৌচালয়ে একটি টিস্যু পেপারে লেখা ছিল বিমানে বোমা রয়েছে। তা দেখার পরে আতঙ্ক ছড়াই বিমানে। দিল্লি থেকে বাগডোগরা যাওয়ার সময় মাঝ আকাশে সেই টিস্যু কাগজ উদ্ধার হয়। বিমানটিকে তড়িঘড়ি লখনৌ বিমানবন্দরে অবতরণ করানো হয়। সেখানে আইসোলেশন বে তে নিয়ে যাওয়া হয় সেটিকে। এসিপি রাজনীশ বর্মা জানিয়েছেন, বিমানে এখনো চলছে তল্লাশি। যাত্রীদের নামিয়ে দেওয়া হয় এবং লখনৌ বিমানবন্দরে বিমানটি রাখা হয়েছে। সেখানে উপস্থিত হয়েছেন বোমা নিষ্ক্রিয়কারী দল এবং সিআইএসএফ। তারা তদন্ত করে দেখছে।
New Bengal Times। Edited by: Priti Karmakar
Jan 18, 2026






