Home রাজনীতি  আলু চাষীদের জন্য বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর! 

 আলু চাষীদের জন্য বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর! 

2
0

আলু চাষিরা দুশ্চিন্তায় ভুগছেন আলুর দাম নিয়ে। আলুর যথাযথ দাম পাচ্ছেন না তারা। আলু চাষীদের অভিযোগ ছিল, আলুর দাম বস্তা প্রতি ২০০ থেকে ২২০ টাকার ওপরে উঠছে না। এছাড়াও তারা অভিযোগ জানিয়েছেন ভিন রাজ্যেও আলু পাঠানো যাচ্ছে না। এই সমস্ত সমস্যার কারণে হাহাকার পড়েছে আলু চাষীদের মধ্যে। এবার এই পরিস্থিতিতে আলু চাষীদের জন্য সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সমাজমাধ্যমে তিনি জানিয়েছেন, আলু চাষীদের জন্য লাভজনক দাম নিশ্চিত করতে রাজ্য সরকারের পক্ষ থেকে অন্যান্যবারের মতো এবারও আলু সংগ্রহ প্রকল্প চালু রাখা হয়েছে। ভিন রাজ্যে আলু পাঠানো নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আন্তঃরাজ্য বাণিজ্যে কোন নিষেধাজ্ঞা নেই। রাজ্যের মানুষকে বঞ্চিত না করে অন্য রাজ্যে আলু রপ্তানি করতে চাইলে রাজ্য সরকার কৃষকদের স্বার্থে তাতে কোন বাধা দেবে না। মুখ্যমন্ত্রীর কথায়, “বাংলার কৃষকদের স্বার্থে আমাদের রাজ্য সরকার দৃঢ় অঙ্গীকারবদ্ধ।” 

আলুর দাম না পাওয়ায় পারিবারিক অশান্তির জেরে বিষ খেয়ে আত্মঘাতি হওয়ার খবরও মিলেছে চাষীদের। এই পরিস্থিতিতে মুখমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সমাজমাধ্যমে লেখেন, “আলুর ন্যূনতম সহায়ক মূল্য বাড়িয়ে কুইন্টাল পিছু ৯৫০ টাকা করা হয়েছে। আমাদের সমবায় দফতরের হিমঘর সহ রাজ্যের প্রায় সমস্ত হিমঘর এই প্রকল্পে অংশ নিচ্ছে। রাজ্যের হিমঘরে ছোট আলু চাষীদের জন্য ৩০ শতাংশ জায়গা সংরক্ষিত আছে।” 

image 99

আলুর দাম না পাওয়ায় রাজ্য সরকারের বিরুদ্ধে স্বরূপ হয়েছে গেরুয়া শিবির। শনিবার ব্রিগেডে বিজেপির সভা থেকে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা এক নম্বর ব্লকের রাঙ্গামাটি গ্রামের রাখাল আড়ি নামে এক ভাগ চাষীর বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার ঘটনা উল্লেখ করেন। অন্যদিকে, রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “বিজেপি সরকার এলে আলুর দাম পাবেন চাষিরা।”

New Bengal Times। Edited by: Priti Karmakar 

Mar 15, 2026

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here