Home বিশ্ব ট্রাম্পের হুংকারেই কি কেঁপে উঠলেন ডেলসি?

ট্রাম্পের হুংকারেই কি কেঁপে উঠলেন ডেলসি?

0
0

রবিবার ভেনিজুয়েলার সুপ্রিম কোর্ট ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রীগেস কে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ করে। ক্ষমতায় আসার পরই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া বার্তা দিয়েছিলেন ডেলসি। আমেরিকার সামরিক অভিযান কে বর্বরোচিত বলে কটাক্ষ করেছিলেন তিনি। অবশেষে গত ৪৮ ঘণ্টা ধরে চলা তুমুল বিতর্কের ইতি টানলেন ডেলসি। 

ডেলসি রড্রিগেস প্রথমে মাদুরোকে একমাত্র প্রেসিডেন্ট বলে অভিহিত করলেও পরে অর্থাৎ ২৪ ঘন্টার মধ্যেই তার কথা বদলে ফেলেন। ডিলসি তার সমাজ মাধ্যমে লেখেন “আমরা যৌথ উন্নয়নের স্বার্থে আমেরিকার সঙ্গে সহযোগিতার সম্পর্ক তৈরির জন্য আহ্বান জানাচ্ছি। পাশাপাশি একসঙ্গে কাজ করার ক্ষেত্রে আমেরিকার সরকারকে অগ্রাধিকার দিচ্ছি। ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন ” “আমাদের এই দেশের জন্য যুদ্ধ নয়, শান্তি প্রাপ্য।” 

image 10

মাদুরোকে বন্দি করার পর ট্রাম্প বলেছিলেন “ডেলসি আমেরিকার সঙ্গে সহযোগিতা করবে বলেই আমার ধারণা।” তবে তা হয়নি। করা বার্তা দিয়েছিলেন ডেলসি রড্রিগেস। পরে দল বদলে নিলেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথায় “ভেনেজুয়েলা যদি আমাদের সঙ্গে সহযোগিতা না করে তাহলে আমরা আবার হামলা চালাতে প্রস্তুত”। হঠাৎ ডেলসির কথা বদল হওয়ায় একাংশ মনে করছেন, ট্রাম্পের হুঙ্কারেই কেঁপে উঠেছেন ডেলসি।

New Bengal Times। Edited by: Priti Karmakar 

Jan 05, 2026

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here