Home বিশ্ব তিনি মারা গেলে তাঁর স্ত্রীর কি হবে – এই চিন্তায় নিজেই শ্বাসরোধ...

তিনি মারা গেলে তাঁর স্ত্রীর কি হবে – এই চিন্তায় নিজেই শ্বাসরোধ করে মেরে ফেললেন স্ত্রীকে?

1
0

সর্বক্ষণ চিন্তা করতেন তিনি মারা গেলে তাঁর স্ত্রীর কি হবে, এই চিন্তায় নিজেই স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছেন ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ‘ইসরো’র এক প্রাক্তন কর্মী। বেঙ্গালুরুর হোয়াইটফিল্ড এলাকায় একটি ফ্ল্যাটে স্ত্রী সন্ধ্যা শ্রী কে নিয়ে থাকতেন স্বামী নাগেশ ঈশ্বর রাও। তাদের একটি মেয়ে রয়েছে, যিনি বর্তমানে আমেরিকায় থাকেন। বুধবার সকালে ফ্ল্যাট থেকেই উদ্ধার হয় সন্ধ্যার দেহ। পুলিশের দাবী শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে সন্ধ্যাকে। 

image 83

দেহ উদ্ধারের সময় নাগেশ ঈশ্বর রাও ফ্ল্যাটেই ছিলেন। জানা যাচ্ছে, তিনি নিজেই এক পরিচিত কে ফোন করে খুনের কথা জানান। সেখান থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং দেহ উদ্ধার করে। ঘটনাস্থলে উপস্থিত থাকায় প্রৌঢ়ের দিকেই সন্দেহের দৃষ্টি যাওয়ার জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। অপরাধের কথা নাকি নিজেই স্বীকার করেন প্রৌঢ়। তাঁকে জেরা করে জানা গেছে, তিনি মারা গেলে স্ত্রীর কি হবে, সেই নিয়ে সার্বক্ষণ চিন্তায় থাকতেন তিনি। সেই কারণেই স্ত্রীকে খুন করেছেন বলে দাবি করেছেন প্রৌঢ়। তবে এর নৈপথে অন্য কোন কারণ আছে নাকি তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত প্রৌঢ় বিষন্ন এবং ভারাক্রান্ত থাকতেন। অতীতে তিনি নিজেও আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন। ধৃতের কোন মানসিক সমস্যা আছে কিনা তাও খতিয়ে দিচ্ছে পুলিশ। ইতিমধ্যেই ওই দম্পতির মেয়েকে খবর দেওয়া হয়েছে। বর্তমানে পুলিশের হেফাজতে আছেন নাগেশ।

New Bengal Times। Edited by: Priti Karmakar 

Feb 18, 2026

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here