মহেশতলায় এক শিশুকন্যাকে শ্লীলতাহানির অভিযোগ স্কুল শিক্ষকের বিরুদ্ধে। ইতিমধ্যেই, মহেশতলা থানায় শিশুটির পরিবারের তরফ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গিয়েছে , অন্যান্য দিনের মতোই বুধবারও স্কুলে গিয়েছিল ওই শিশুটি। পরে চতুর্থ শ্রেণীর ওই ছাত্রীকে গল্পের বই দেওয়ার নাম করে স্কুলের দোতলায় নিয়ে যায় ওই স্কুলেরই বাংলার শিক্ষক। সেখানেই শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। এরপর ওই ছাত্রী বাড়িতে গিয়ে ঘটনা সম্পর্কে তার মাকে জানালে স্কুলে সমস্ত অভিভাবকেরা গিয়ে স্কুল ঘেরাও করে এবং বিক্ষোভ দেখাতে শুরু করেন। স্কুল কর্তৃপক্ষের সাথে দেখাও করতে চান তাঁরা। ঘটনার জেরে পঠনপাঠন ব্যাহত হয়েছে স্কুলে।

অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করার পর পক্সো থানায় মামলা রুজু করে পুলিশ। তৎপরতার সঙ্গে কয়েক ঘন্টার মধ্যেই অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, ওই শিক্ষকের বিরুদ্ধে আগেও শ্লীলতাহানির অভিযোগ রয়েছে। কিন্তু এখন প্রশ্ন, তারপরও কেনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি অভিযুক্তের বিরুদ্ধে? এখনও আদালতে বিচারাধীন আগের মামলা!
New Bengal Times। Edited by: Priti Karmakar
Jan 24, 2026






