তুষারপাত পর্যটকদের কাছে একটি বড় আকর্ষণ। তুষারপাত শুরু হলেই পর্যটকরা ছুটে যান দেখার জন্য। তবে শীতের মরসুমের শুরুতে তুষারপাত না হলেও, নতুন বছরে জানুয়ারির শেষ দিকে আবহাওয়ার পরিবর্তন হতে হিমাচলে শুরু হয়েছে তুষারপাত। এইজন্য শৈলশহর গুলিতে পর্যটকদের ভিড়ও বেড়েছে ভালোই। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, পাঞ্জাব , হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি থেকে সপ্তাহ তে বিপুল সংখ্যায় পর্যটকদের গাড়ি ঢুকেছে মানালি ,সিমলা, কুফরির মতো পর্যটনস্থল গুলিতে। স্থানীয় সূত্রের খবর, মানালিতে ১০০% হোটেল বুকিং হয়ে গিয়েছে, অনেক পর্যটক গিয়ে হোটেল না পেয়ে সমস্যায় পড়ছেন। বাধ্য হচ্ছেন তাদের গন্তব্য পরিবর্তন করতে। কেউ কুলু যাচ্ছেন, কেউ কুফরি।

রাজ্যের শৈলশহর গুলিতে হালকা থেকে ভারী তুষারপাত শুরু হয়েছে। হিমাচলে শুরু হয়েছে হিম দুর্যোগ। এই কারণেই রাস্তা গুলি ঢাকা পড়েছে বরফে। যানজটের কারণে থমকে গিয়েছে মানালি। গাড়ির দীর্ঘ লাইন তৈরি হয়েছে কোঠি থেকে মানালি যাওয়ার ৮ কিলোমিটার রাস্তায়। পর্যটকদের সারারাত কাটাতে হয়েছে গাড়িতেই। চলছে ভারি তুষারপাত। প্রশাসন সূত্রে খবর, তুষারপাতের জেরে রাজ্য জুড়ে ৬৮৫ টি রাস্তা বন্ধ হয়েছে। লাহুল এবং স্পিতি জেলায় বন্ধ হয়েছে, ২৯২ টি রাস্তা। এছাড়াও চম্বায় ১৩২টি, মন্ডিতে ১২৬, সিরমৌরে ২৯ কিন্নৌরে ২০ , কাংড়ায় ৪ , উনায় ২ এবং সোলানে একটি রাস্তা বন্ধ হয়েছে।
New Bengal Times। Edited by: Priti Karmakar
Jan 25, 2026






