পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে মানুষজনকে। গ্যাসের অভাব এবং দাম বাড়ার খবরও মিলেছে। তবে আবারও বাড়ল অটোর গ্যাসের দাম। লিটার প্রতি ৮ টাকা। যা কার্যকর হবে শুক্রবার থেকেই।

কলকাতা ছাড়াও জ্বালানি সংকট দেখা যাচ্ছে গোটা দেশ জুড়ে। এলপিজি গ্যাসের হাহাকার চলছে সম্প্রতি। কেউ বুকিং করার পরেও গ্যাস পাচ্ছেন না। আবার কারো বুকিং-ই হচ্ছে না। এই অবস্থায় শহরের বিভিন্ন হোটেল, রেস্তোরা এমনকি হস্টেলেও রান্না বন্ধ হয়ে যাওয়ার মত পরিস্থিতি তৈরি হয়েছে। এসবের মধ্যেই এক লাফে রান্নার গ্যাসের দাম বেড়েছে ৬০ টাকা। বাদ যায়নি অটোর গ্যাসও। মার্চেই ৫ টাকা বেড়ে গ্যাসের দাম হয়েছে ৬২ টাকা ৬৮ পয়সা। এবার তা বেড়ে দাঁড়ালো ৭০ টাকা ৬৮ পয়সা। ফলে শহরের বিভিন্ন রূপে অটোর ভাড়াও ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। পরিচিতি মোকাবেলায় গ্যাস ডিলারদের সঙ্গে জরুরী বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। বস্তুত, স্কুলের মিড ডে মিল, আইসিডিএস ও হাসপাতালের সরবরাহ যাতে ব্যাহত না হয়, তার জন্য এবার SOP চালু করেছেন নবান্ন। সঙ্গে চালু হয়েছে হেল্পলাইন নম্বরও। পরিবহনে সিএনজি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও গ্রামীন এলাকার খোলা বাজারের মাধ্যমে কেরোসিনের যোগান বাড়ানো হবে।New Bengal Times। Edited by: Priti Karmakar
Mar 20, 2026






