এইচ-১বি ভিসার নতুন আবেদনে স্থগিতাদেশ হলো আমেরিকার আরও একটি শহরে। সরকারি সংস্থা এবং বিশ্ববিদ্যালয়গুলিকে নির্দেশ দেওয়া হয়েছে , আগামী এক বছরের জন্য এই স্থগিতাদেশ বহাল থাকবে। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই অভিবাসন এবং ভিসা নীতিতে বড়সড় বদল এনেছিলেন। এইচ-১বি ভিসা প্রক্রিয়ায় লটারি পদ্ধতি তুলে দেওয়ার কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এবার আমেরিকার এক শহরে নতুন আবেদনের উপর স্থগিতাদেশ জারি করা হলো।

আমেরিকার অন্যতম শহর টেক্সাস। বহু বিদেশি পড়ুয়া বা কর্মী এইচ-১বি ভিসা নিয়ে এই শহরে থাকেন। তবে নতুন করে টেক্সাসে যাওয়ার জন্য এইচ-১বি আবেদনের স্থগিতাদেশ জারি করা হলো। টেক্সাস এর গভর্নর গ্রেগ অ্যাবট এই নয়া নির্দেশের কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, এইচ-১বি ভিসার অপব্যবহার রুখতে নতুন আবেদনের উপর এই স্থগিতাদেশ জারি করা হয়েছে। তাঁর নির্দেশ , আমেরিকায় আমেরিকানদের চাকরি নিশ্চিত করতে হবে প্রথমে। আগামী বছরের ৩১ মে পর্যন্ত এই প্রক্রিয়া স্থগিত থাকবে বলে জানিয়েছেন টেক্সাসের গভর্নর। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি তরফে জানানো হয়েছে, দক্ষতা এবং উচ্চ হাড়ের বেতনই অগ্রাধিকার পাবে ভিসা পাওয়ার ক্ষেত্রে। অর্থাৎ কোন বিদেশীকে এইচ-১বি ভিসা দেওয়ার আগে দেখা হবে তাঁর দক্ষতা এবং তিনি কত বেতন পাবেন! বিচারে যাদের দক্ষতা এবং বেতন দুই বেশি তারা আগে সুযোগ পাবেন। এইচ-১বি ভিসার নিয়মে বদল এনে আমেরিকানদের নিজের দেশে কাজের সুযোগ এবং পরিবেশ আরো সুরক্ষিত করতে চায় ট্রাম্প প্রশাসন। ট্রাম্প বারংবার জোর দিচ্ছেন আমেরিকা ফার্স্ট নীতিতে।
New Bengal Times। Edited by: Priti Karmakar
Jan 28, 2026






