Home বিশ্ব শেষ পর্যন্ত মেলেনি H-1B ভিসা, ৮ বছর ঘরে ফিরতে না পারায় অবসাদেই...

শেষ পর্যন্ত মেলেনি H-1B ভিসা, ৮ বছর ঘরে ফিরতে না পারায় অবসাদেই কি মৃত্যু হলো যুবকের? 

3
0

H-1B ভিসা নিয়ে বিতর্ক চলছেই। সেই বিতর্কের মাঝেই ঘটে গেল মর্মান্তিক এক ঘটনা। ভিসা না মেলায় ৮ বছর ফিরতে পারেননি নিজের দেশে , নিজের ঘরে। অবশেষে , মৃত্যু হলো বছর ৩০ এর ভারতীয় এক যুবকের। অবসাদেই কি মৃত্যু হলো তাঁর? 

image 87

মৃত যুবকের নাম শশীকান্ত রেড্ডি দন্তিরেড্ডি। ২০১৮ সালে পড়াশোনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন ওই যুবক। সেখানে তিনি ডবল মাস্টার্স ডিগ্রিও অর্জন করেন। তবে মেধাবী হওয়া সত্ত্বেও কোন ভালো চাকরি তিনি পাননি। তার ওপর বারবার চেষ্টা করেও ভিসা লটারিতে তার নাম ওঠেনি দেখি ক্রমশ হতাশ হয়ে পড়েন তিনি। আট বছর বাড়ি ফিরতে পারেননি ওই যুবক। ২০১৮ সালে আমেরিকা যাওয়ার পর থেকেই গত ৮ বছর তিনি তাঁর বাবা-মায়ের সঙ্গে দেখা করতে পারেননি।জানা যাচ্ছে, হৃদরোগে মৃত্যু হয়েছে তাঁর। মৃতদেহ ভারতে পাঠানোর জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে একটি ফান্ডরেজার খোলা হয়েছে। সেখানে দাবি করা হচ্ছে, শশীকান্ত প্রচন্ড মানসিক চাপের মধ্যে ছিলেন। তার দেহ দেশে পাঠানো হবে কিন্তু টাকা নেই ফলে অর্থ সংগ্রহ চলছে। সংশ্লিষ্ট ফান্ডরেজার তথা অর্থ সংগ্রহকারীরা জানিয়েছিলেন, ভিসার অনিশ্চয়তা এবং বারবার ব্যর্থতা শশীকান্তকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল। ১৬ ফেব্রুয়ারি ভোরে শশীকান্ত তাঁর বুকে ব্যথা হওয়ার কথা জানান। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। গৌরব ও ঔজ্জ্বল্য নিয়ে ফিরে আসবেন বলে আশা করা ওই যুবকের পরিবার এখন ছেলের নিথর দেহের অপেক্ষায়।

New Bengal Times। Edited by: Priti Karmakar 

Feb 22, 2026

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here