আমেরিকায় এক ১৩ বছর বয়সী তরুণীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেপ্তার হলেন ভারতীয় যুবক। পাশাপাশি দোকান থেকে জিনিসপত্র চুরি ও লুটপাট করার অভিযোগে উঠেছে ওই যুবকের বিরুদ্ধে। তবে কি ধরনের অভিযোগ রয়েছে তা এখনো প্রকাশ করেননি আমেরিকার কর্তৃপক্ষ। আমেরিকার অভিবাসন এবং শুল্ক অধিদপ্তর আইসিই , ওই যুবককে শিশু ধর্ষণকারী বলে মন্তব্য করেছে। ওই ভারতীয় যুবকের গ্রেফতারি নিয়ে একটি সংক্ষিপ্ত বিবৃতিতে আইসিই বলেছে , “ভারত থেকে আসা অবৈধ অভিবাসীর বিরুদ্ধে যৌন নির্যাতন এবং চোরের অভিযোগ উঠেছে। মামলা শেষ না হওয়া পর্যন্ত তাকে আমরা নিজেদের হেফাজতে রাখবো।” তবে কি ধরনের অভিযোগ রয়েছে বা কোথা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে তা জানানো হয়নি বিবৃতিতে।

ট্রাম্পের জামানায় এমনিতেই অন্য জায়গা থেকে আসা বাসিন্দাদের অর্থাৎ অবৈধ অভিবাসীদের ধরে ধরে নিজ দেশে পাঠানো হয়েছে আগেও। ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসীদের প্রায় ‘এলিয়েন ক্রিমিনাল’ বা ‘অন্য জায়গা থেকে আসা অপরাধী’ বলে মন্তব্য করেন। কেন্দ্রীয় সরকারের হিসাব অনুযায়ী, ট্রাম্প প্রশাসন ২০২৫ সালে আমেরিকা থেকে ৩৮০০ জন ভারতীয়কে দেশে ফেরত পাঠিয়েছিল। শুধু ভারতীয়দেরই নয় বরং অন্য বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীদেরও আমেরিকা থেকে বিতাড়িত করেছিল ট্রাম্প। গত বছরের ডিসেম্বরেই এক ভারতীয় ট্রাক চালককে গ্রেফতার করা হয়েছিল আমেরিকায়। তার ট্রাকের ধাক্কায় ২ মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছিল। তাই ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় জামানায় শুরু থেকেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ শুরু হয়েছে আমেরিকায়।
New Bengal Times। Edited by: Priti Karmakar
Feb 17, 2026






