Home বিশ্ব মৃত্যুদন্ডের হুমকির পরেই সুর নরম ইরানে

মৃত্যুদন্ডের হুমকির পরেই সুর নরম ইরানে

3
0

প্রাথমিক দাবি থেকে এখন প্রবল গণবিক্ষোভে উত্তাল ইরান। ইরানের অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ মোভাহেদী আজাদ বিক্ষোভকারীদের আল্লার শত্রু বলে অভিহিত করেছিলেন শনিবার। মৃত্যু দন্ডের হুমকিও দিয়েছিলেন তিনি। তবে ২৪ ঘণ্টার মধ্যেই সুর নরমের ইঙ্গিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের। আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসার আশ্বাস ইরানের। বিক্ষোভকারীদের সঙ্গে প্রশাসন আলোচনায় বসবে বলে জানালেন তিনি। 

image 17

হিরনের প্রেসিডেন্ট সে দেশে হিংসার জন্য দুই শত্রু দেশ আমেরিকা এবং ইজরায়েলকে দায়ী করেছেন। তাঁর কথায় “আমেরিকা এবং ইজরায়েল দাঙ্গাবাজদের প্রশিক্ষণ দিচ্ছে।” শত্রু দেশ আমেরিকা এবং ইজরায়েলকে দাঙ্গাবাজ বলে অভিহিত করেছেন এবং তারা নাকি ইরানের গোটা সমাজকে ধ্বংস করার চেষ্টা করছে বলে দাবি করছেন তিনি। ইরানের পরিস্থিতি দিন দিন উত্ত্যক্ত হয়ে ওঠায় রবিবার আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের বার্তা দিয়ে পেজেশকিয়ান বলেন, “আমরা ওদের( বিক্ষোভকারী) সঙ্গে বসবো এটা আমাদের কর্তব্য আমরা ওদের সমস্যার সমাধান করব।” পেজেশকিয়নের এই মন্তব্য থেকে বোঝা যাচ্ছে যে বিক্ষোভকারীদের সঙ্গে সম্মুখসমরে যেতে চাইছে ইরান।

New Bengal Times। Edited by: Priti Karmakar 

Jan 12, 2026

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here