Home বিশ্ব হামলা হলে বিশ্বের মানচিত্র থেকে মুছে যাবে ইরান – হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের 

হামলা হলে বিশ্বের মানচিত্র থেকে মুছে যাবে ইরান – হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের 

2
0

গণবিক্ষোভ ইরানে শুরু হলেও , আমেরিকার সাথে ইরানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে দিন দিন। ইরান , আমেরিকার হস্তক্ষেপ মানতে নারাজ। ইতিমধ্যেই আমেরিকার বিরুদ্ধে সুর চড়িয়ে রেখেছে ইরান। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলী খামেনেই এর উপর আমরা হলে ছেড়ে কথা বলবে না, তেহরান। অন্যদিকে, প্রাণহানির আশঙ্কা ডোনাল্ড ট্রাম্পের। 

image 32

ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রাণহানির আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি জানান , যদি তাঁকে হত্যা করে, তবে পৃথিবীর মানচিত্র থেকে ইরানকে মুছে দেবে আমেরিকা। আগেই এক বিবৃতি প্রকাশ্যে এসেছিল, যেখানে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছিলেন তিনি তার উপদেষ্টাদের নির্দেশ দিয়েছেন, যদি তার ওপর হামলার কোন প্রচেষ্টা নৈপথ্যে ইরানের জড়িত থাকার প্রমাণ মিলে, তবে ইরানকে নিশ্চিহ্ন করতে হবে। এবার সংবাদসংস্থা অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদন অনুযায়ী , এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন “আমার দৃঢ় নির্দেশ আছে, যা কিছু ঘটুক , তাদের (ইরানকে) পৃথিবীর বুক থেকে মুছে ফেলতে হবে।”

New Bengal Times। Edited by: Priti Karmakar 

Jan 21, 2026

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here