শীতকাল মানেই ঘুরতে যাওয়া, আর ঘুরতে যাওয়ার কথা আসলেই দার্জিলিং এর কথা আগেই সবার মাথাতে আসে। দার্জিলিং যাওয়া মানেই গ্লেনারিজের সামনে দাঁড়িয়ে ছবি তোলা বাধ্যতামূলক। সম্প্রতি একটি নোটিশে বন্ধ হয়ে যায় সেই গ্লেনারিজের বার। তালা ঝুলিয়ে দেওয়া হয় সেখানে। সেই গ্লেনারিজ নিয়েই বড় সিদ্ধান্ত নিলেন বিচারপতি অমৃতা সিনহা।
পুলিশের দাবি অনুযায়ী আবগারি আইন অমান্য করা হয়েছে বলেই গ্লেনিজের বার বন্ধ করে দেওয়া হয়েছিল। গত ৪ ডিসেম্বর আবগারি দপ্তর গ্লেনারিজ বারের লাইসেন্স সাসপেন্ড করে। ৮ ডিসেম্বর বারটি সিল করে দেওয়া হয়। নির্দেশ দেওয়া হয়েছিল তিন মাস বন্ধ থাকবে গ্লেনারিজ। এছাড়াও অভিযোগ উঠেছিল, গ্লেনারিজে যে নিয়ম করে গানের আসর বসে, তার জন্যও অনুমতি নেওয়া ছিল না। যদিও এর মালিক অজয়ই এডওয়ার্ড সবকিছুকেই রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছেন। কর্তৃপক্ষের তরফ থেকে আদালতে মামলাও করা হয়েছিল। সেই মামলার শুনানিতে ১২ জানুয়ারি পর্যন্ত বার চালু রাখার নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন, মামলাকারী পক্ষের আইনজীবী এশা আচার্য।

আজ অর্থাৎ বুধবার কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট পেয়েছে ছিল মামলাটি। সেখানে বুধবার বিকেল পাঁচটা থেকে আগামী ১২ জানুয়ারি পর্যন্ত বার চালু রাখার নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। তবে এর মাঝে আগামী ৫ জানুয়ারি আবারও সার্কিট বেঞ্চে উঠবে মামলাটি।
New Bengal Times। Edited by: Priti Karmakar






