ইতিহাস পরীক্ষার আগের দিন বাসে করে মায়ের সাথে যাচ্ছিলেন ওই মাধ্যমিক পড়ুয়া। চলন্ত বাসে মায়ের সামনেই ঘৃণ্য কাজ করা হয় মাধ্যমিক ছাত্রীর সঙ্গে। ঘটনাটি ঘটেছে আলিপুর গোপালনগর থেকে বেহালাকামী ১৮ সি রুটের একটি বাসে।
মায়ের সাথে আলিপুর গোপালনগর থেকে বেহালার দিকে যাচ্ছিলেন ওই মাধ্যমিক পরীক্ষার্থী। সেই সময় তার মায়ের সামনেই ঘৃণ্য কাজ করা হয় নির্যাতিতার সাথে। তাঁর মায়ের অভিযোগ, বাসে ভিড়ের সুযোগ নিয়ে এক ব্যক্তি তার মেয়ের গায়ে আপত্তিজনকভাবে হাত দেয়। একবার নয়, দুবার নয়, পরপর তিনবার এমন আচরণ করা হয় বলে অভিযোগ। বিষয়টি নজরে আসতেই প্রতিবাদ করেন ওই পরীক্ষার্থীর মা। তখনই হাতেনাতে ধরা পড়ে যায় অভিযুক্ত ব্যক্তি। বাস থেকে অভিযুক্তকে পাকড়াও করা হয়। অভিযুক্তকে বাস থেকে নামিয়ে গণধোলাই দেওয়া হয়। ঘটনার খবর চলে যাই পুলিশের কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে বেহালা থানার পুলিশ এবং আটক করে থানায় নিয়ে যাওয়া হয় অভিযুক্তকে।

জীবনের বড় পরীক্ষা মাধ্যমিক। রাত পোহালেই ইতিহাস পরীক্ষা। তার আগের দিনই এমন ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন ওই পরীক্ষার্থী।ক্ষোভ উগরে দিচ্ছেন তাঁর মা। প্রশ্ন তুলছেন রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে। বলছেন, “তিলোত্তমা যদি সঠিক বিচার পেত তবে অপরাধীরা এভাবে প্রকাশ্যে অপরাধ করার সাহস পেত না।”
New Bengal Times। Edited by: Priti Karmakar
Feb 06, 2026






