Home রাজনীতি যুবসাথী-তে এই ভুল করলে আটকে যেতে পারে টাকা! 

যুবসাথী-তে এই ভুল করলে আটকে যেতে পারে টাকা! 

2
0

সম্প্রতি ,ঘোষণা করা হয়েছে যুবসাথী প্রকল্পের। বেকার হলে আপনার পকেটেও ঢুকবে ১৫০০ টাকা। ফর্ম ফিল আপ শুরু হয়েছে ইতিমধ্যেই। তবে দেখে নিচ্ছেন তো, ভুল করছেন নাকি ঠিক? নথিতে ভুল থাকলে আটকে যেতে পারে টাকা, হতে পারে আইনি জটিলতাও। তালিকা থেকে আপনার নাম যাতে বাদ না পড়ে তার দিকে খেয়াল রাখুন। যা যা দেখে নেবেন –

পেশাগত ও শিক্ষাগত যোগ্যতায় ভুল 

বেশিরভাগ আবেদনকারী পেশা বিভাগে লিখছেন স্টুডেন্ট তবে, এখানে আনএমপ্লয়েড (Unemployed) লেখা বাধ্যতামূলক। 

নাম ও বয়সে ভুল 

নাম লেখার ক্ষেত্রে মাধ্যমিকের এডমিট কার্ডই চূড়ান্ত প্রমাণ। তাই বিবাহিতা হলেও মাধ্যমিকের এডমিট কার্ডে যা নাম লেখা থাকবে তাই লিখতে হবে। 

ছবি ও সাক্ষরে সাবধানতা

ফর্মে ছবি লাগিয়ে সই করলেই শুধু চলবে না। ছবিতে আড়াআড়িভাবে ক্রস সিগনেচার করতে হবে। এতে সইটি ছবির অংশ ও ফর্মের সাদা অংশ, দুটোতেই পড়বে। 

image 84

কাস্ট সার্টিফিকেট-এ ভুল 

যদি আপনার কাছে এসসি ,এসটি ,ওবিসি সার্টিফিকেট না থাকে তাহলে সংরক্ষিত বিভাগে টিক করবেন না। নিজেকে জেনারেল হিসেবে দেখাবেন। ভেরিফিকেশন এর সময় সার্টিফিকেট চাওয়া হলে দিতে না পারলে আবেদন বাতিল হতে পারে। 

ব্যাংকের সাথে মোবাইলের লিংক 

বর্তমান সময়ে ব্যাংকের সাথে মোবাইলের লিংক রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মোবাইল নাম্বার, আধার কার্ড ও ডিবিটি ব্যাংক একাউন্টের সঙ্গে লিংক করা বাধ্যতামূলক। এটি না থাকলে টাকা আটকে যাবে। 

এছাড়াও আপনি যদি সরকারি কোনো ভাতা পান ইতিমধ্যেই তাহলে সেটি কোনরকম গোপন রাখা যাবে না, এ ক্ষেত্রে আপনার ফর্ম বাতিল হওয়ার সাথে সাথে, আইনি জটিলতাও সৃষ্টি হতে পারে। জমা দেওয়ার আগে সব তথ্য নথির সঙ্গে হুবহু মিলিয়ে নিন। এছাড়াও সব নথিতে self-attested সই এবং রিসিভ কপিতে দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নম্বর আছে কিনা চেক করে নিন।

New Bengal Times। Edited by: Priti Karmakar 

Feb 19, 2026

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here