Home প্রথম পাতা জাতীয় গান নিয়ে নতুন গাইডলাইন! ‘বন্দে মাতরম’ নাকি ‘জন গণ মন’ –...

জাতীয় গান নিয়ে নতুন গাইডলাইন! ‘বন্দে মাতরম’ নাকি ‘জন গণ মন’ – কোনটি আগে? 

1
0

ভারতের জাতীয় সংগীত ‘জনগণমন’ পরিবেশন নিয়ে নির্দিষ্ট নিয়ম জারি ছিল এতদিন। তবে ‘বন্দে মাতরম’ নিয়ে সেরকম কোনো সরকারি প্রটোকল ছিল না। এবার ‘বন্দে মাতরম’ নিয়ে প্রথমবারের মতো স্পষ্ট এবং লিখিত নির্দেশিকা জারি করল কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক। ভারতের জাতীয় সংগীত ‘বন্দে মাতরম’ পরিবেশন সংক্রান্ত নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক। এটি কিভাবে গাওয়া হবে, এটি চলাকালীন কি কি করা যাবে না, বা কোন কোন অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ বাজানো যাবে, এই সমস্ত বিষয় নিয়ে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। ২৮ জানুয়ারি জারি হওয়া প্রায় ১০ পৃষ্ঠার এই নির্দেশিকাটিতে সরকারি অনুষ্ঠান এবং বিভিন্ন ধরনের অফিশিয়াল আয়োজনে বন্দে মাতরম কিভাবে গাওয়া হবে, এটি চলাকালীন কি কি করা যাবে না, বা কোন কোন অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ বাজানো যাবে – এই সমস্ত বিষয় নিয়ে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। ‘বন্দে মাতরম’ নাকি ‘জন গণ মন’ – কোনটি আগে গাওয়া হবে, তা স্পষ্ট বলা হয়েছে এই নির্দেশিকায়। 

নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে যে কোন সরকারি অনুষ্ঠানে তিন মিনিট দশ সেকেন্ডের জন্য ‘বন্দে মাতরমের’ ছয়টি স্তবক পরিবেশন করা বাধ্যতামূলক। অর্থাৎ এবার আর আংশিক নয়, সম্পূর্ণ নির্ধারিত ৬ স্তবকই গাইতে হবে বা বাজাতে হবে। ‘বন্দে মাতরম’ অথবা ‘জন গণ মন’  গাওয়া কিংবা বাজানোর সময় উপস্থিত সকলকে দাঁড়িয়ে সতর্ক ভঙ্গিতে থাকতে হবে। শ্রদ্ধা এবং মর্যাদা বজায় রাখার বিষয়টিকে মাথায় রাখতে বলা হয়েছে এই নির্দেশিকায়। তবে যদি কোন সংবাদচিত্র অথবা তথ্যচিত্রের অংশ হিসেবে ‘বন্দে মাতরম’ বাজানো হয় তাহলে সেখানে দর্শকদের দাঁড়ানোর কোন প্রয়োজন নেই। কারণ, এতে অনুষ্ঠান অথবা প্রদর্শনীতে বিশৃঙ্খলা তৈরি করতে বলে মনে করেছে মন্ত্রক।

image 71

কোন কোন অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ বাজানো বাধ্যতামূলক? 

যে সমস্ত অনুষ্ঠানগুলিতে ‘বন্দে মাতরমের’ অফিসিয়াল সংস্করণ পরিবেশন করা বাধ্যতামূলক করা হয়েছে সেগুলি হল – 

 1. রাষ্ট্রপতির আগমন এবং প্রস্থানকালে যে কোন সরকারি অথবা জনসম্মুখে আয়োজিত অনুষ্ঠানে।

সিভিল ইনভেস্টিচার অনুষ্ঠানে 

2. রাষ্ট্রপতি যখন আকাশবাণী অথবা টেলিভিশনের মাধ্যমে জাতীয় উদ্দেশ্যে ভাষণ দেবেন, তার ঠিক আগে এবং পরে। 

3. রাজ্যপাল অথবা লেফটেন্যান্ট গভর্নরের আগমন এবং প্রস্থানকালে, সংশ্লিষ্ট রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারি অনুষ্ঠানে।

4. কোন প্যারেডে জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে তোলার সময়। 

 ‘বন্দে মাতরম’ নাকি ‘জন গণ মন’ – কোনটি আগে ? 

নতুন নির্দেশিকা অনুযায়ী, যদি কোন অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ এবং ‘জন গণ মন’ দুটিই পরিবেশন করা হয়, তাহলে সেক্ষেত্রে আগে ‘বন্দে মাতরম’ এবং পরে ‘জন গণ মন’ বাজানো অথবা গাওয়া হবে। এছাড়াও বলা হয়েছে, যদি ব্যান্ডের মাধ্যমে ‘বন্দে মাতরম’ পরিবেশন করা হয়, তাহলে গান শুরু হওয়ার আগে ড্রামের রোল বাজানো হবে। কারণ , উপস্থিত দর্শকেরা যাতে বুঝতে পারেন যে জাতীয় সংগীত শুরু হতে চলেছে।

AVvXsEiQwX0xomULZ7ApZX8DPZzRyxM5 j7ny6OIt4Op7bapvHjdc8rMBfT S73uVG1Hkg1Q OojCdYDaOhoxtW05muEia5grG6O20YJOLtuzyZBBkRh7H4DntJdMmhObNs6 tFpZF9pLPWgOqm1JGJLp5LKRCHATzn1W5 nW 9GX14zhpCq0KbT0kxib8dpvCI=w479 h270

New Bengal Times। Edited by: Priti Karmakar 

Feb 11, 2026

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here