Home কলকাতা এবার ধর্ষণের অভিযোগ ! বিপাকে ‘ননসেন’ 

এবার ধর্ষণের অভিযোগ ! বিপাকে ‘ননসেন’ 

2
0

সমাজ মাধ্যমে চোখ রাখলে এখন একটাই নাম ঘুরে বেড়াচ্ছে – শমীক অধিকারী। প্রেমিকাকে ফ্ল্যাটে আটকে রেখে শারীরিক নির্যাতন এবং যৌন হেনস্তার অভিযোগ উঠল ‘ননসেন’ খ্যাত জনপ্রিয় ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে। কিছুদিন ধরেই সমাজ মাধ্যম সরগরম ছিল সায়ক চক্রবর্তীর মাংস কাণ্ড নিয়ে। সেই রেশ করতে না কাটতেই এবার অভিযোগ উঠল শমীক অধিকারীর বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে বেহালা থানায় শমীকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন নির্যাতিতা তরুণী। সেই অভিযোগের ভিত্তিতে রাতে গ্রেফতার করা হয় তাঁকে। এবার ভার বাড়ল অভিযোগের। যুক্ত হলো ধর্ষণের অভিযোগও। আগে থেকেই শমীকের বিরুদ্ধে ন্যায় সংহিতার ১২৭(২), ১১৫(২), ৭, ৪ এবং ৩৫১(২) ধারায় মামলা রুজু হয়েছিল। তবে এবার যুক্ত হল ৬৮ নম্বর ধারা অর্থাৎ ধর্ষণ এর মামলাও। 

image 67

নির্যাতিতার বয়ান অনুযায়ী, গত সোমবার বিকেল ৫ টা নাগাদ তিনি শমীকের ফ্ল্যাটে গিয়েছিলেন। পরে রাত ন’টা নাগাদ সেখান থেকে বেরিয়ে আসতে চাইলে বাধা দেন শমীক। অন্য কারোর সাথে কথা বলার অভিযোগে কেড়ে নেওয়া হয় ফোন। জোর করে আটকে রাখা হয় তরুণীকে। শুরু হয় নারকীয় অত্যাচার। নির্যাতিতার দাবি, ওই সময় শমীকের অভিভাবকেরাও উপস্থিত ছিলেন। বারবার অনুরোধ সত্ত্বেও সাহায্য করতে আসেননি কেউ। অত্যাচারের ফলে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লাগে তরুনীর। ঘটনার পরদিন অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত তাকে আটকে রাখা হয়, বিষয়টি জানাজানি হলে চরম পরিস্থিতির হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। তবে শেষমেষ বৃহস্পতিবার বেহালা থানার দ্বারস্থ হন তরুণী। এখন, আদালতের নির্দেশের অপেক্ষায় জনগণ।

New Bengal Times। Edited by: Priti Karmakar 

Feb 06, 2026

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here