Home বিশ্ব আমাদের সেনার আঙুল ট্রিগারে রাখা আছে – ইরান! 

আমাদের সেনার আঙুল ট্রিগারে রাখা আছে – ইরান! 

2
0

পশ্চিম এশিয়ায় ক্রমশ উত্তেজনা বাড়ছে। ধারাবাহিকভাবে হুমকি দিয়ে যাচ্ছিলেন ট্রাম্প। এবার পাল্টা সুর চড়ালো ইরানও। আমেরিকা কোনো রকম হামলা চালালে তার জন্য তৈরি রয়েছে ইরান। সেনা বাহিনী ট্রিগারে আঙুল দিয়ে রেখেছে! পাল্টা হুমকি ইরানের! 

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলী খামেনেইয়ের প্রশাসনের বিরুদ্ধে ধারাবাহিকভাবে সুর চড়িয়ে যাচ্ছিলেন ট্রাম্প। চাপ দিচ্ছেন পরমাণু নিষ্ক্রিয়করণ চুক্তি নিয়েও। এই পরমাণু নিষ্ক্রিয়করণ চুক্তিকে কেন্দ্র করে গত বছর সংঘর্ষে জড়িয়ে ছিল ইরান এবং ইজরায়েল। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুদের সন্দেহ ছিল ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে। একই সন্দেহ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও। 

আমেরিকার রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনও পৌঁছে গিয়েছে পশ্চিম এশিয়া লাগোয়া সমুদ্রে। এই ইউএসএস আব্রাহাম লিঙ্কন যুদ্ধবিমানও বহন করতে পারে। যুদ্ধবিমান উঠানামা করার জায়গা রয়েছে এই রণতরীতেই। এই পরিস্থিতিতে ক্রমশ উত্তেজনা ছড়িয়েছে পশ্চিম এশিয়ায়। 

image 56

ইরানের বিদেশ মন্ত্রী আব্বাস আরঘচি সমাজমাধ্যমে লেখেন, “আমাদের সশস্ত্র বাহিনী তৈরি রয়েছে। ট্রিগারে আঙ্গুল দিয়েই রেখেছে তারা। আমাদের ভূখণ্ডে, আকাশ বা জলসীমায় কোন ধরনের হামলা হলে সঙ্গে সঙ্গে জোরালো জবাব দেবে তারা।” তিনি আরও লেখেন, “উভয় পক্ষেরই সুবিধা হবে এমন কোন ন্যায্য বা পক্ষপাতহীন পরমাণু চুক্তিকে ইরান সবসময় স্বাগত জানায়, তবে এই চুক্তিতে যেন দুপক্ষেরই সমান সুবিধা হয়। এবং সেখানে যেন কোন জোরজবরদস্তি, হুমকি বা ভয় দেখানোর ব্যাপার না থাকে।” ইরানের বিদেশমন্ত্রীর দাবি, তারা কোন পরমাণু অস্ত্র বানাতে চান না। কিন্তু শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু কার্যকলাপ চালিয়ে যাওয়ার অধিকার তাদের রয়েছে এবং চুক্তিতে তা নিশ্চিত করতে হবে।

New Bengal Times। Edited by: Priti Karmakar 

Jan 29, 2026

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here