সোমবার ফিনটেক সংস্থা ভারত-পে হাত মেলালো ইয়েস ব্যাঙ্ক আর এনপিসিআই (NPCI) এর সঙ্গে। এবার বাজারে এলো “পে লেটার উইথ ভারত পে”।
ভারত পে সিইও নলিন নেগির মতে , ভারতের ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ঋণের সুযোগ সুবিধা এখন সীমিত। এই উদ্যোগ সেই অভাব মেটাবে। অন্যদিকে, ইয়েস ব্যাংকের পদস্থ কর্তা অনিল সিং মনে করছেন এর ফলে ইউপিআই ইকোসিস্টেম আরো শক্তিশালী হবে। ক্রেডিট কার্ড থাকলে যে কোন খরচ সেই ক্রেডিট কার্ডের উপর দিয়ে করা যায়। কিন্তু যাদের ক্রেডিট কার্ড নেই তাদের ক্ষেত্রে কোন লোনের উপর নির্ভর না হয়ে, এই উদ্যোগ এর ফলে ক্রেডিট কার্ডের মত সুবিধা পাওয়া যেতে পারে। ক্রেডিট কার্ডের মতোই এখানেও ৪৫ দিন পর্যন্ত কোন সুদ দিতে হবে না।

অনেকেই ভাবতে পারেন এই ধার হয়তো একবার পেমেন্ট করে মেটাতে হবে। তবে সবার কথা ভেবেই এই উদ্যোগ নেওয়া। একেবারে পে করতে না পারলে, আপনি তিন থেকে বারো মাসের ফ্লেক্সিবল ইএমআই সুবিধা বেছে নিতে পারেন। এর জন্য যে কোন ডকুমেন্ট আপনি ভারত পেয়ে অ্যাপ থেকেই নিয়ন্ত্রণ করতে পারবেন। এর জন্য কোন কাগজপত্র লাগবে না। প্রতিটি ট্রানজেকশনে মিলবে জিলিয়ান কয়েন যা দিয়ে ভাউচার কেনা যাবে।
Bengal Times। Edited by: Priti Karmakar






