Home বিনোদন নতুন রেকর্ড গড়ল রণবীরের ধুরন্ধর! 

নতুন রেকর্ড গড়ল রণবীরের ধুরন্ধর! 

3
0

৫ ডিসেম্বর ২০২৫ বড় পর্দায় মুক্তি পেয়েছে ধুরন্ধর। ছবিটি মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনা লক্ষ্য করা গেছে। রণবীর সিং, অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, আর. মাধবন, অর্জুন রামপাল সহ একগুচ্ছ তারকাকে দেখা গিয়েছে এই ছবিতে। গুপ্তচরবৃত্তি ও রাজনীতির এই থ্রিলার গল্প দারুন সাড়া ফেলেছে বক্স অফিসে। বিপুল ব্যবসার সাথে অন্যতম সফল ভারতীয় ছবি হিসেবে উঠে এসেছে এই ছবিটি। মাত্র বাইশ দিনেই বিশ্বব্যাপী এক হাজার কোটি টাকা আয় করে নজির গড়েছে ধুরন্ধর। তিন ঘন্টা ত্রিশ মিনিটের এই ছবি আবারও এক রেকর্ড গড়ল। কি সেই রেকর্ড জানেন ? 

image 48

IMDb এর বিশ্ববিখ্যাত Top 250 Greatest Films Of All Time তালিকায় এবার নাম জুড়লো ধুরন্ধরেরও। এর আগে এই তালিকায় নাম লিখিয়েছিল 3 Idiots , Gangs Of Wasseypur, 12th Fail, Taare Zameen Par, Drishyam এর মত জনপ্রিয় ছবি। এবার এই তালিকাতেই বলিউডের ধুরন্ধর। এই তালিকা তৈরি হয় সারা বিশ্বের দর্শকদের রেটিংয়ের ভিত্তিতে। এই স্বীকৃতি পুরোপুরি দর্শক ভিত্তিক। তিন ঘন্টা ত্রিশ মিনিটের এই ছবি দেখে বোর হননি বলে জানিয়েছেন দর্শকের একাংশ। মার্চ মাসে মুক্তি পাবে ছবির দ্বিতীয় ভাগ। তাই অপেক্ষায় অনুরাগীরা।

New Bengal Times। Edited by: Priti Karmakar 

Jan 27, 2026

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here