Home কলকাতা কলকাতা মেট্রোয় রিটার্ন টিকিট চালু! 

কলকাতা মেট্রোয় রিটার্ন টিকিট চালু! 

1
0

কলকাতা মেট্রোয় পরীক্ষামূলকভাবে আবারও চালু করা হলো রিটার্ন টিকিট পরিষেবা। ২০১১ সালের ১ আগস্ট থেকে কলকাতা মেট্রোয় টোকেন টিকিটের ব্যবস্থা চালু হয়েছিল। কাগজের টিকিটে রিটার্ন কাটার সুবিধা থাকলেও টোকেনে তা সম্ভব ছিল না , তাই ওই পরিষেবা বন্ধ হয়ে গেছিল। তবে আবারও সেই পুরনো ব্যবস্থা চালু করা হলো। শনিবার থেকে পরীক্ষামূলকভাবে রিটার্ন টিকিট চালু করেছেন মেট্রো কর্তৃপক্ষ। এর মাধ্যমে যাত্রীদের বারবার টিকিট কাউন্টারে লাইন দিতে হবে না। যাতায়াতের টিকিট তারা একবারেই কেটে নিতে পারবেন। যারা প্রতিদিন মেট্রোয় যান এবং মেট্রোতেই ফেরেন তাদের জন্য রিটার্ন পরিষেবা গুরুত্বপূর্ণ। এখন কিউ আর কোড সম্পন্ন কাগজের টিকিট আসায় নতুন করে রিটার্ন পরিষেবা চালু করা গেল। এর ফলে টিকিট কাউন্টারে মেট্রো কর্তৃপক্ষের চাপ ও খানিকটা কমবে বলে মনে করা হচ্ছে। মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক এসএস কন্নান বলেন “আমরা পরীক্ষামূলকভাবে রিটার্ন টিকিট চালু করেছি। টিকিট কেনার পর প্রবেশের গেটে তা স্ক্যান করে যাতায়াত করা হবে। একইভাবে ফেরার সময় বুকিং কাউন্টারে আর যেতে হবে না , সরাসরি স্ক্যান করেই তারা যেতে পারবেন।” 

image 40

বেশিরভাগ সময় দেখা যায় কাউন্টারে মেট্রো কর্মীরা থাকেন না। মেট্রোয় কর্মী সংকটের ফলে ব্যস্ত সময়ে টিকিট কাউন্টারে বাড়তি চাপ পড়ে। ফলে লম্বা লাইনে দাঁড়াতে হয় যাত্রীদের। এই ব্যবস্থা চালু করার ফলে কিছু যাত্রী যদি রিটার্ন টিকিট কেটে নেন তবে মেট্রো কাউন্টারে লাইন একটু কম হবে। সুবিধা হবে যাত্রীসহ কর্মীদেরও। ২০২৫ সাল থেকেই কলকাতা মেট্রোয় টিকিট কাউন্টারে কিউ আর কোডের কাগজের টিকিট দেওয়া হচ্ছিল। তখন থেকেই রিটার্ন টিকিট পরিষেবা চালু করার ভাবনা ছিল কর্তৃপক্ষের। অবশেষে তা চালু করা গেল।

AVvXsEgLj94bErGCiyzhXu E2MJTAa0W4Vkx8Gk5 OhX pXKekJsJMX4mh83ZeGYA4PrUZPdzm2plyBOnpTJ lPbQ12YZF1OnhrrkNzsi7QuMnj6pDOFe nBq5 ICigx5BCdH75ULoyp UiqqF8fHLbaUnU6ttnAZODTHItDXOhzkd1qLKHfBM4LgMjhWqe0aU4=w475 h264

New Bengal Times। Edited by: Priti Karmakar 

Jan 25, 2026

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here