Home খেলা একই ম্যাচে আহত রোহিত-কোহলি দুজনেই!

একই ম্যাচে আহত রোহিত-কোহলি দুজনেই!

1
0

রবিবার মুম্বাইয়ে অনুষ্ঠিত আইপিএল ২০২৬ এর ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের ইনিংস চলাকালীন রোহিত শর্মা আহত হয়ে মাঠ ছাড়েন। অন্যদিকে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলা বিরাট কোহলি গোড়ালির সমস্যায় মাঠ ছাড়েন। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২৪১ রান তাড়া করতে নেমে এমআই -এর পঞ্চম ওভারের চার বল পেরোতে রোহিতকে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়। শীঘ্রই, মাঠেই তার চিকিৎসার প্রয়োজন হয়। কিন্তু তিনি যতই ব্যাট চালিয়ে যাওয়ার চেষ্টা করুন না কেন, এটা স্পষ্ট হয়ে যায় যে তার কোন সমস্যা হয়েছে। এর কিছুক্ষণ পরই রোহিত মাঠ ছাড়েন। তিনি ১৩ বলে ১৯ রান করে আর ব্যাট করতে ফেরেননি, এবং এমআই ১৮ রানের একটি হাই স্কোরিং ম্যাচ হেরে যায়। অন্যদিকে , আরসিবি-র ইনিংস এর দশম ওভারের ৫ বল পেরোতেই কোহলিকে তার বাম পায়ে চিকিৎসা নিতে দেখা যায়। সেই পর্যায়ে ২৫ বলে ৩৫ রান করা কোহলি, ১৫ তম ওভারে হার্দিক পান্ডিয়ার বলে আউট হওয়ার আগে ৩৮ বলে ৫০ রান করে ইনিংস শেষ করেন।

image 30

এমআই এর বিরুদ্ধে আরসিবি-র জয় নিশ্চিত হওয়ার পর কোহলিকে ডগআউটে দেখা যায়। ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডাউল আরসিবি অধিনায়ককে কোহলির চোটের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করেন। রজত পাটিদার বলেন, “আমি যতদূর শুনেছি বিরাট ভাই এখন ভালো আছে। সামান্য চোট লেগেছিল আমরা ঝুঁকি নিতে চাইনি। তাই বিরাট ভাই ফিল্ডিং করেনি।” অন্যদিকে , রোহিতের চোট নিয়ে দলের ক্রিকেটার সারফেন রাদারফোর্ড জানান, “ওর হ্যান্ডস্ট্রি নিয়ে একটু সমস্যা হয়েছে আমি ডগ আউটে ছিলাম রোহিত সাজঘরে ফিরে যাই এর থেকে বেশি আমি জানিনা আশা করছি এতক্ষণে ও ঠিক হয়ে গিয়েছে।”
এই জয়ে আরসিবি পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে। তারা এখনো পর্যন্ত চারটি ম্যাচের মধ্যে তিনটিতেই জয়লাভ করেছে। অন্যদিকে, চারটি ম্যাচ শেষে এমআই অষ্টম স্থানে রয়েছে। তারা এখন পর্যন্ত একটি জয় পেয়েছে।

image 31

Bengali Times। Edited by: Priti Karmakar

Apr 13, 2026

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here